শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জার্মানিতে পড়তে এসে কোর্স বদলানোর সুবিধা ও অসুবিধা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ মে, ২০১৮
  • হাবিবুর রহমান হেলাল

উচ্চ শিক্ষার জন্য সুন্দর একটি দেশ জার্মানি। উন্নত প্রযুক্তি আর বিশ্বের আধুনিক শিক্ষা ব্যবস্থায় অন্যন্য জার্মানিরা। তাদের কারিগরি আর দক্ষ শিক্ষা ব্যবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে উচ্চ শিক্ষাপিপাষু শিক্ষার্থীদের জন্য জার্মানি পছন্দের তালিকায়। এ বারের বিষয়টি লেখা হচ্ছে জার্মানিতে পড়তে আসা শিক্ষার্থীদের এডমিশন নেয়ার পর কোর্স বদলাতে যেসব সুবিধা ও অসুবিধা রয়েছে:
জার্মানিতে আসার পর কোন শিক্ষার্থীর কোর্স পছন্দ হয়নি, কিংবা কোন একটা কোর্স খুব কঠিন লাগছে এমন সমস্যা নতুন কিছু নয়। সম্প্রতি এই নিয়ে বেশি কয়েকজনের সাথে কথা হয়েছে। তারা জানিয়েছেন, কোর্স বদলানো খুব একটা কঠিন কিছুই নয়। তবে কোর্স বদলালেই নতুন কোর্সেরও সবকিছু মনমত হবে, এক্ষেত্রে আপনাকে কিছুটা ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে। কারণ এক্ষেতে আপনি কিছু বাড়তি সুবিধা নিতে পারেন, আগের কোর্স- এর যে কোর্সগুলো আপনার করা আছে তা আপনি আপনার নতুন কোর্স -এর ক্রেডিট হিসাবে যুক্ত করতে পারবেন, যদি ওই কোর্সগুলো আপনার এই নতুন কোর্স এ থাকে.
তবে এমনটা আশা করা যাবে না। কারণ এমনটি করতে গিয়ে নষ্ট হয়ে যায় মূল্যবান ১-২ টা সেমিস্টার, অনেক সময় তারও বেশি। এছাড়া নিজেদের মতন করে উপযুক্ত সিদ্ধান্তটি নিতে অনেকে অনিশ্চয়তায় ভুগেন ।
এক্ষেত্রে ভালো দিকগুলি হচ্ছে-
১. আপনি আপনার মনের মতো সাবজেক্ট পেলেন এবং এটা আপনাকে অনুপ্রাণিত করবে আপনার ভিবিষ্যৎ নির্মাণে. কারণ এইটা আপনার ভালোবাসার কোর্স.

২. এডমিশন পাওয়া বাংলাদেশের থেকে আবেদন করার তুলনায় অপেক্ষাকৃত সহজ। আবেদনকারী জার্মানিতে আছে, এটা ইউনিভার্সিটিগুলো অগ্রাধিকার দেয়। ভিসা পাওয়ার ঝামেলা ততটা কঠিন নয়।

৩. আপনি অলরেডি জার্মানি-এর কঠিন দিকগুলো জানেন, এ জন্য আপনাকে নতুন করে বিভিন্ন অফিস যেমন ইন্টারন্যাশনাল অফিস, ভিসা অফিস, হেলথ ইন্সুরেন্স, ব্যাংক একাউন্ট ইত্যাদি অফিস এ যেতে হয় না.

৪. অনেক ছেলে-মেয়েরাই বাংলাদেশে বসে ভিসা পাওয়াটাকে বেশি বড় বলে মনে করে। আগে জার্মানিতে যেয়ে নেই, তারপর দেখা যাবে- এমন মনোভাব। জার্মানিতে আসার পর এদের ঘোর কেটে যায়, তখন কোন কোর্স কেমন– এই নিয়ে ভাবার সময় পায়। সুতরাং দ্বিতীয় বিবাহের মতন, দ্বিতীয় কোর্সে সফল হবার সম্ভাবনা কিছুটা বেশি।

৫. নতুন পরিবেশে মানিয়ে নেবার চ্যালেঞ্জটা সয়ে আসে। ভাষা ও লোকজনের সাথে চলাফেরায় স্বাচ্ছন্দ্য আসে। নতুন জায়গার ভয় কমে আসে।

জার্মানিতে পড়তে আসা শিক্ষার্থীদের যেসব মন্দ দিকগুলোর মুখোমুখি হতে-

১. আপনাকে বাংলাদেশে থাকার সময় জার্মান ইউনিভার্সিটি এর ক্যাটালগে দেখে মনে হতে পারে এই কোর্স এর প্রায় সব এ আমার পড়া, কিন্তু কোর্স শুরু করার পর আসল উপলব্দি হয় যে এদের পড়াশুনা আসলেই ব্যাপক, এই সময় আপনার ভাবনা আপনাকে ব্যাপক সময় নষ্ট করবে. এই সময় আপনাকে ডিসিশন নিতে হবে যে, আপনি কি কোর্স এর চ্যালেঞ্জ তা নিবেন, না চেঞ্জ করবেন. আপনি যদি মনে করেন যে আপনার জন্য কঠিন হবে, সিদ্ধান্ত নিতে খুব দেরি করবেন না, কিন্তু বাস্তবতা হলো এই মূল্যবান সময়ের ১-২ বছর শুধুমাত্র নতুন কোর্স বদলানোর জন্য খরচ হয়ে যায়।

২. একটা বিরাট টেনশনে দুই কুলের এক কূলও ঠিক মতন না হবার একতা সম্ভাবন তৈরি হয়। একদিকে আগের কোর্স ছেড়ে দেব– এই ভেবে পড়া বন্ধ করে বসে থাকা। অন্যদিকে নতুন এডমিশন হবেই এই গ্যারান্টি যেমন থাকে না, তেমনি ভয় থাকে যদি নতুন কোর্সে যদি চান্স না পাই এই ভাবনার।

৩. ফাইন্যান্স ভুলে গেলে হবে না। শহর অনুযায়ী আপনার খরচ এর কিছুটা পরিবর্তন হলেও খরচ খুব এ কাছাকাছি কিন্তু আপনি যে সময় বেশি নিলেন আপনার টাকাও বেশী লাগবে।

৪. পরবর্তিতে ইন্টারভিউ বা সিভির জন্য এই নষ্ট হওয়া সময়টুকু একটু নেগেটিভ ভূমিকা রাখতে পারে।

৫. প্রধান চ্যালেঞ্জটা হবে এখানকার পড়াশুনা হয় খুবই সাময়িক, কি আবিষ্কার বা গবেষণা হয়েছে তা আমাদের মতো উন্নয়নশীল দেশে খুব একটা পড়ানো হয়না, এ জন্য অনেক কোর্স ই আপনাকে খুব বেসমেন্ট হতে শুরু করতে হবে।

৬. একটা জিনিস আমরা অনেকেই ভুলে যাই, এখানে আপনাকে আপনার বাসার সব কাজই করতে হবে. আপনি যদি রান্না না জানেন তবে দেশ থেকে আসার আগে কিছুটা শিখে আসা ভালো যা আপনাকে অনেক সহযোগিতা করবে এখানে ভালোভাবে আপনার নতুন চিত্র জীবন শুরু করতে।
এ জন্য যারা জার্মানিতে পড়তে এসে কোর্স পরিবর্তন করার চিন্তা করছেন তাদের অনুরোধ করব ভালোভাবে চিন্তা করুন। তারপর ডিসিশন নিন। আর চেষ্টা করবেন আপনি যেই শহরে আছেন সেই শহরের অন্য কোনো ভার্সিটি অথবা আপনার নিজের ভার্সিটি তেই আপনার পছন্দের কোনো কোর্স আছে কিনা। আপনার পছন্দের কোর্স এ ভর্তি হবার পর আপনার স্টুডেন্ট জব পার্মিট পরিবর্তন করতে ভুলবেন না. এক্ষত্রে আপনাকে ভিসা অফিস এ প্রয়োজনীয় কাগজ জমা দিয়ে জব পারমিশন পরিবর্তন করে নিতে হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD