শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

করোনার সর্বশেষ খবরাখবর

জার্মান বাংলা ডেস্ক:
  • প্রকাশের সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২০

সারা বিশ্বে করোনা ভাইরাসে মোট আক্রান্ত ১৪ লাখ ২৯ হাজার ৪৩৭ জন।মৃতের সংখ্যা ৮২ হাজার ৭৩ জন। করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট হল:

  • করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। ৫৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৮ জনে।
  • রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনা সংক্রমিত হয়েছেন ৮,৬৭২ এবং মারা গেছেন ৬৩
  • মিয়ানমারে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও দু’জন। এ নিয়ে দেশটিতে করোনার মৃতের সংখ্যা ৩ এবং আক্রান্ত মোট ২২
  • চীনে মঙ্গলবার নতুন করে আরও ৬২ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে এবং মারা গেছেন দুজন। এনিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত ৮১,৮০২ এবং মৃত ৩,৩৩৩ জন
  • আইএনও-৪৮০০ নামে করোনার ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্রের বায়োটেক কোম্পানি ইনোভিও
  • করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সব ধরনের সামাজিক জনসমাগম নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর
  • টানা দুইদিন উত্থানের পর এশিয়ার শেয়ারবাজারে ফের দরপতন
  • তুরস্কে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮৯২ জন।
  • সামাজিক দূরত্ব রক্ষার ওপর আরোপিত বিধিনিষেধের মেয়াদ ২৩ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে হংকং
  • ফ্রান্সে এখন পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৬৯ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১০ হাজার ৩২৮ জন।
  • গতকাল মঙ্গলবার ২৪ ঘণ্টায় নিউইয়র্কে ৭৩১ জন প্রাণ হারিয়েছেন। যা একদিনে সেখানে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।
  • নিউইয়র্কে মৃতের সংখ্যা বেড়ে এখন ৫ হাজার ৪৮৯
  • ভারতে করোনায় আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৪৪২১
  • বিসিজি টিকা নেয়া দেশগুলোতে করোনায় মৃত্যুহার ৬ গুণ কম
  • ভারতে আটকা ১৩০০ নাগরিককে ফেরত নিতে বিশেষ বিমান পাঠাল যুক্তরাষ্ট্র
  • যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ১২ হাজার ছাড়াল। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪১২ এবং মারা গেছে ১২ হাজার ৮৫৪ জন।
  • বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হুবেইয়ের রাজধানী উহান থেকে লকডাউন প্রত্যাহার করা হয়েছে।
  • যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন দ্বিতীয় দিনের মতো আইসিইউতে, তাঁর সুস্থতার জন্য সবাইকে প্রার্থনা করার আহ্বান।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD