শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

কুলাউড়ায় ঠিকানা ক্লাবের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

জার্মানবাংলা অনলাইন
  • প্রকাশের সময়: সোমবার, ৬ এপ্রিল, ২০২০

মহামারি করোনাভাইরাসের ভয়াল ছোবলে সারা বিশ্ব কার্যত লকডাউন। এ অবস্থায় বেকার হয়ে পড়েছে বাংলাদেশসহ সারা বিশ্বের কোটি কোটি মানুষ। করোনায় সবচেয়ে করুণ অবস্থা দিনমজুর ও দুস্থ মানুষের। একদিকে করোনার আতঙ্ক, অন্যদিকে কর্মহীন হয়ে পড়ে বর্তমানে তারা এক ভয়াবহ সময় পার করছেন। এই দুর্যোগময় ও বিভীষিকাময় পরিস্থিতিতেও বিশ্বব্যাপী সরকারের পাশাপাশি অনেক প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও অনেক সংগঠনের উদ্যোগে দুস্থ ব্যক্তিদের মধ্যে খাদ্য বিতরণ করা হচ্ছে।
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় সামাজিক সংগঠন ঠিকানা ক্লাবের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ এপ্রিল (সোমবার) কুলাউড়া শহরের শতাধিক দুস্থ পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু ও সাবান। প্রতিটি পরিবারের মধ্যে ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১টি সাবান ও তেল বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার সেলিম আহমেদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান খালিক, ঠিকানা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমান আশিক, বর্তমান সহসভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক হুমায়ূন রশীদ রাজন, কোষাধ্যক্ষ বখতিয়ার আবিদ পাভেলসহ সংগঠনের অন্য নেতারা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD