শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

হাতিয়ায় ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৭ মে, ২০১৮
আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকা থেকে ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। রোববার (২৭ মে) দুপুরে উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকার মেঘনা নদীতে কোস্টগার্ড অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদে কোস্টগার্ড জানতে পারে হাতিয়ার মেঘনা নদীতে কারেন্ট জাল ফেলে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে একদল জেলে। সঙ্গে সঙ্গে একটি অভিযানিক দল জুনিয়র কমিশন অফিসার (জেসিও) আনোয়ার হোসেনের নেতৃত্বে নদীতে অভিযান চালায়। অভিযানিক দলটি চেয়ারম্যান ঘাট এলাকায় আসার সঙ্গে সঙ্গে নৌকাতে থাকা জেলেরা পালিয়ে যায়। পরে কোস্টগার্ড ওই এলাকা থেকে কারেন্ট জাল জব্দ করে কোস্টগার্ডের ক্যাম্পে নিয়ে যায়। সেখানে নিয়ে দেখতে পান জব্দকৃত কারেন্ট জাল ১০ লাখ মিটার।
জানতে চাইলে ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করার কথা নিশ্চিত করেন হাতিয়া কোস্টগার্ডের জুনিয়র কমিশন অফিসার (জেসিও) আনোয়ার হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করতে পারেননি। জব্দকৃত জালগুলো নিয়ম অনুযায়ী পুড়িয়ে ফেলা হবে বলেও জানান এ কর্মকর্তা।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD