মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শনিবার রাতে ৭ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করে মদন থানা পুলিশ । গ্রেফতারকৃতরা হল, পৌর সভার জাহাঙ্গীরপুর গ্রামের মাসুদ বাঙ্গালী, এমদাদপুর গ্রামের এনামূল হক, কোর্ট ভবন এলাকার মামুন মিয়া,সন্জু মিয়া।
ওসি মোঃ শওকত আলী জানান, মাসুদ বাঙ্গালীর নিকট ৭পিস ইয়াবা পাওয়ায় তার বিরুদ্ধে মদন থানায় মাদক আইনে মামলা হয়েছে। অন্য আসামীরা মাদক সেবন করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে রোববার তাদের নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।