শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

‘উপস্থিত থাকা অত্যাবশকীয় নয় এমন স্টাফরা বাসায় থেকে কাজ করুন’

জার্মানবাংলা অনলাইন
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২০

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের যে সকল স্টাফের উপস্থিত থাকা একেবারে অত্যাবশকীয় নয় তাদেরকে কমপক্ষে তিন সপ্তাহ বাসায় থেকে কাজ করতে বলা হয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে জাতিসংঘ ১৩ মার্চ (শুক্রবার) এমন ঘোষণা দেয়।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, জাতিসংঘ সদরদপ্তরে আমাদের সরাসরি উপস্থিতি কমাতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়।

বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বৃহস্পতিবার স্টাফদের উদ্দেশে দেয়া এক পৃথক বার্তায় তিনি বলেন, আপনাদের শারীরিকভাবে সুস্থ রাখার বিষয়টি আমি সর্বোচ্চভাবে গুরুত্ব দিচ্ছি। আমার চাওয়া আপনারা নিরাপদ ও সুস্থ থাকুন।

নিউইয়র্কে জাতিসংঘের প্রায় ৩ হাজার কর্মকর্তা-কর্মচারি রয়েছে।

এ সপ্তাহে পরীক্ষা-নিরীক্ষায় ফিলিপাইনের এক কূটনীতিকের করোনাভাইরাস ধরা পড়েছে। জাতিসংঘ সদরদপ্তরে এই প্রথম কোন কূটনীতিকের করোনাভাইরাস ধরা পড়লো।
করোনাভাইরাস রোধের প্রচেষ্টায় বিশ্বের অনেক সংগঠন ও কোম্পানি তাদের স্টাফদের দেশে পাঠিয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD