শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

নেত্রকোনায় বন্দুকযুদ্ধ: নিহত ২

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৬ মে, ২০১৮

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা সদরের মদনপুর ইউনিয়নে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই মাদক বিক্রেতার মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তবে অপরজনের নাম-পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহত মাদক বিক্রেতা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পশ্চিম সিকদারপাড়ার মো. হোসাইনের ছেলে মো. ওসমান গনি। এ ঘটনায় তিন পুলিশ আহত হয়েছে বলে জানিয়েছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাত ১ টার দিকে মদনপুর ইউনিয়নের মনাং এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নেত্রকোনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন জানান, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে দুই মাদক বিক্রেতা ঘটনাস্থলেই নিহত হন। তাদের পরিচয় এখনও জানা যায়নি। পরে ঘটনাস্থল থেকে ৭০৫ গ্রাম হেরোইন, ৩ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২টি পাইপগান উদ্ধার করা হয়েছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জলিল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির ও ওয়াহিদ আহত হয়েছেন বলেও জানান তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD