শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

ইতালিতে হাসান ইকবাল’র উদ্যোগে ইফতার মাহফিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৫ মে, ২০১৮

ইসমাইল হোসেন স্বপন ইতালি থেকে: বৃহত্তর ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব ইতালি আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক হাসান ইকবাল-এর পরিবারের পক্ষ থেকে বৃহস্প‌তিবার রোমের তুসকোলানা উমর জামে মসজিদে এক মহতি দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে সর্বস্তরের জনসাধারণ ও ইতালি রোমের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দেরাও উপস্থিত ছিলেন। প্রবাসী মুসলিমদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত, বিভিন্ন দেশের মানুষের সমাগম ঘটে মসজিদে এ উমর তুসকোলানায়। এর মধ্যে গেছে ইতালিয়ান, মরক্কো, আফ্রিকা, পাকিস্তান, ইন্ডিয়ান ও বাংলাদেশসহ অনেক দেশের মুসলামান উক্ত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। মহিলাদের জন্য ছিল আলাদা ইফতার ও নামাজের ব্যবস্থা। উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন তুসকোলানা উমর জামে মসজিদের ইমাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের মহামান্য রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ইতালি আওয়ামীলীগ, যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রোম মহানগর আওয়ামীলীগ, ইতালী মহিলা আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ ইতালী শাখা, রোম নর্দ আওয়ামীলীগ, তুসকোলানা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ ইতালী, আমরা মুক্তিযোদ্ধা সন্তান, বঙ্গবন্ধু পরিষদ, শেখ রাসেল সৃতি সংসদ ইতালী, সহ বাংলাদেশ সমিতি ইতালী, বৃহত্তর ঢাকা সমিতি ইতালী, জালালাবাদ কল্যাণ সংঘ বৃহত্তর সিলেট ইতালী, বৃহত্তর, বরিশাল বিভাগ সমিতি ইতালী, নোয়াখালী জেলা তুসকোলনা সমাজ কল্যান সমিতি, মহিলা সংস্থা ইতালী, নব জাগরন নারী উন্নয়ন কল্যাণ সমিতি তুসকোলানা ও ইতালীর আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সহ আরো অনেকেই। এতে মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে আরো উপস্থিত ছিল বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ। পরে হাসান ইকবালের পরিবারের সদস্যের সুস্থতা ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করা হয়। ইফতার মাহফিলে সকলের উপস্থিতি ও সহযোগিতা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন হাসান ইকবাল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD