এম.এস.এইচ.জয়, কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাবুল মিয়া ওরফে লম্বা বাবুল (৩৮) নামে এক মাদক ব্যাবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২শ’ বোতল ফেনসিডিল ও একটি এলজি উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার আমানগন্ডা গ্রামে এ ‘বকযুদ্ধে’র ঘটনা ঘটে বলে জানা যায়। নিহত বাবুল মিয়া ওরফে লম্বা বাবুল উপজেলার পৌর এলাকার মৃত হাফেজ আহমেদের ছেলে।
রাত আড়াইটার দিকে মরদেহটি কুমিল্লার মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে পুলিশ। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল জানান, মাদকের চালান যাচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মাদক বিক্রেতা পুলিশের ওপর হামলা করে।
তিনি বলেন, আত্মরক্ষার্থে পুলিশ গুলি করলে ঘটনাস্থলে বাবুল গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তার বিরুদ্ধে থানায় ৫টি মাদক মামলাসহ ৬টি মামলা রয়েছে।