শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

বন্দুকযুদ্ধে আহত দুই পুলিশসহ মাদক ব্যবসায়ী হাসপাতালে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৩ মে, ২০১৮

এম নজরুল ইসলাম, বগুড়া অফিস: ইয়াবা বিক্রয়কালে পুলিশের অভিযানে বন্দুকযুদ্ধে দুই পুলিশ সদস্য সহ হাজি শাহিন নামের এক মাদক ব্যবসায়ী আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বগুড়া শহরের ছিলিমপুর নতুন রাস্তায় এঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাত ১টার দিকে বগুড়া সদর থানা পুলিশের কাছে খবর আসে ছিলিমপুর এলাকায় একদল মাদক কারবারি ইয়াবা বিলি-বন্টন করছে। খবর পেয়েই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে থানার ওসি এসএম বদিউজ্জামান সহ একদল পুলিশ ঘটনাস্থলে যাওয়া মাত্রই মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধে শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্রি এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী শাহীন মিয়া অরফে হাজি শাহিন (৪২) গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তার পড়নের লুঙ্গির কোঁচের ভেতর দুই প্যাকেটে ৪০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এরপর তাকে আহত অবস্থায় শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের উপস্থিতি টেরপেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে একজন মাদক ব্যবসায়ী আহত হয়। তার ডান হাঁটুতে গুলি লাগলেও অবস্থা আশংকাজনক নয়। বন্দুকযুদ্ধের সময় দুইজন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD