শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

বদির বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ থাকলেও, প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ মে, ২০১৮
bdj
নিজস্ব প্রতিবেদক: সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ থাকলেও, তার কোনো প্রমাণ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এমন মন্তব্য করেন।

সারাদেশে চলমান মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে প্রতিদিনই মাদক ব্যবসায়ীদের নিহতের খবর আসছে। তবে এ ব্যবসায় জড়িত থাকার অভিযোগ থাকলেও, কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনের এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া হচ্ছে না। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমেও চলছে সমালোচনা।

এমপি বদির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে, সাংবাদিকদের তিনি বলেন, এমপি বদির বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আছে। সেগুলোর খোঁজ-খবর নেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, বদিসহ অন্য মাদক ব্যবসায়ীদের বিষয়ে আপনাদের (সাংবাদিক) কাছেও কোনও তথ্য থাকলে আমাদের দিন। বদির বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু তথ্য-প্রমাণ নাই।

এসময় ‘বন্দুকযুদ্ধ’ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে কোনও ক্রসফায়ার হচ্ছে না, যা হচ্ছে বন্দুকযুদ্ধ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখনই হাই-প্রোফাইল মাদক ব্যবসায়ীদের ধরতে গেছেন, তারা হয় পালিয়েছেন বা যুদ্ধে লিপ্ত হয়েছেন। আর পুলিশের উপর অ্যাটাক করলে কাউন্টার অ্যাটাক করার কথা আমাদের দেশের আইনেও রয়েছে। গত কয়েকদিনে এধরনের কয়েকটি ঘটনা ঘটেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথ্য-প্রমাণভিত্তিতে কাজ করছে।

কাউকে ছাড় দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, ম্যাসেজ ইজ ভেরি ক্লিয়ার- আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা। এই ব্যাপারে জিরো টলারেন্স- সে সংসদ সদস্য হোক, সরকারি কর্মকর্তা হোক, নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা হোক, যেই হোক, ইভেন সাংবাদিক হোক কাউকে আমরা ছাড় দেব না।

প্রসঙ্গত, সারাদেশে মাদকবিরোধী অভিযানে গত চারদিনে ২৯ ব্যক্তি নিহত হয়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো বরাবরের মতোই সব ঘটনাকে ‘বন্দুকযুদ্ধ’ হিসেবে দাবি করছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD