শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

ব্যাংকের বুথে নিরাপত্তাকর্মীর লাশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২১ মে, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: ঢাকার ক্যান্টনমেন্ট থানা এলাকায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) একটি এটিএম বুথ থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার তাপস কুমার দাস বলেন, রোববার রাতে সেহেরির পর ভোরের দিকে কোনো এক সময় ক্যান্টনমেন্ট পোস্ট অফিসের পাশে ইবিএল বুথে ওই হত্যাকাণ্ড ঘটে বলে তারা ধারণা করছেন। বুথের ভেতরে নিরাপত্তাকর্মী নুরুন্নবীর লাশ পড়ে ছিল। সকালে খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ওই বুথ থেকে টাকা লুটের কোনো ঘটনা ঘটেছে কি না তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি সহকারী কমিশনার তাপস। তবে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস জিয়াউল করিম বলেছেন, বুথের এটিএম মেশিনের ভল্ট থেকে টাকা খোয়া যাওয়ার কোনো আলামত তারা পাননি।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD