শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

রেস্তোরাঁয় খেতে এসে ৬ জনকে হত্যা করল এক জার্মানি যুবক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

বাবা-মা ও স্ত্রীসহ একই পরিবারের ৬ জনকে একটি রেস্তোরাঁয় গুলি করে হত্যা করেছে এক জার্মানি যুবক। এ ছাড়া দুটি শিশুও গুলিতে আহত হয়েছে বলে পুলিশ জানায়। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে তিন পুরুষ ও তিন নারী। নিহতদের বয়স ৩৬ থেকে ৬৯ বছরের মধ্যে।

স্থানীয় সময় শুক্রবার জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাডেন-ভুয়ের্তেমবার্গ স্টেটের রট অ্যাম সি শহরের একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

শহরের পুলিশপ্রধান রেইনার মোয়েলার জানান, ২৬ বছরের ওই জার্মান যুবক রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে এসে তার লাইসেন্স করা একটি সেমিঅটোমেটিক আগ্নেয়াস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের গুলি করে হত্যা করেন।

তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে পুলিশের ধারণা, পারিবারিক কোনো বিরোধের কারণেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন ওই যুবক।

হত্যাকাণ্ডের পর ঘাতক নিজেই পুলিশকে ফোন করে রাস্তায় এসে অপেক্ষা করতে থাকে। পরে পুলিশ এসে রেস্তোরাঁটির সামনে থেকে নিরস্ত্র অবস্থায় ঘাতককে আটক করে থানায় নিয়ে যায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD