শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

ইরান থেকে তেল কেনায় চীনকে যুক্তরাষ্ট্রের হুমকি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

ইরানের কাছ থেকে তেল কেনা বন্ধ না করলে চীনের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ১৭ জানুয়ারি, শুক্রবার ডোনাল্ড ট্রাম্পপন্থি আমেরিকান রেডিও টকশোতে হোস্ট হিউ হুইটকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এমন কথা জানান বলে ইরান প্রেসের খবরে বলা হয়।

তিনি আরও বলেন, যেসব দেশ বা কোম্পানি ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে সেসব দেশ ও কোম্পানির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন।

এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্টিফেন মানুচিন ঘোষণা করেন, চীন ইরানের কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখলে দেশটির বিরুদ্ধে তার মন্ত্রণালয় নিষেধাজ্ঞা আরোপ করবে।

মার্কিন মন্ত্রীরা এমন সময় বেইজিংকে এ হুমকি দিলেন যখন চীনা কর্মকর্তারা বারবার বলে এসেছেন, তারা ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা মানেন না।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। যুক্তরাষ্ট্র ঘোষণা করে, তারা ইরানের তেল রপ্তানিকে শূন্যের কোঠায় নামিয়ে আনবে। কিন্তু ওয়াশিংটন এখন পর্যন্ত তার সে ঘোষণা বাস্তবায়ন করতে পারেনি। চীন, ভারত, ইরাক, রাশিয়া ও তুরস্কসহ আরো বহু দেশ যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন চালিয়ে যাবে বলে ঘোষণা করেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD