শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জার্মানির রাস্তায় নতুন ‘হিটলার’, যাকে খুঁজছে পুলিশ!

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

ফের জার্মানির রাস্তায় দেখা গেল অ্যাডলফ হিটলারকে। ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। ঘটনা সামনে আসার পরই তদন্ত শুরু করেছে জার্মান পুলিশ। কোথা থেকে এলেন, কেন এলেন এই হিটলার তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সে দেশের পুলিশ।

গোটা বিশ্বের সঙ্গে জার্মানির প্রায় সবাই ঘৃণার চোখেই দেখেন অ্যাডলফ হিটলারকে। তবে কেউ কেউ ফ্যান্সি ড্রেস পার্টি মতো অনুষ্ঠানে হিটলার সেজে চলে আসেন। তা নিয়েও সমালোচনার ঘটনা সামনে এসেছে বহুবার। তবে জার্মানির রাস্তায় যে হিটলারকে দেখা গেল তাকে দেখে পথচলতি মানুষকে ঘৃণা বা ক্ষোভ উগরে দেওয়ার থেকে হাসাহাসি করতেই দেখা গেল বেশি।

পূর্ব জার্মানির স্যাক্সোনি প্রদেশে কেমনিটজের কাছে অগাস্টাসবার্গে এক রাস্তায় দেখা মেলে এই হিটলারের। আসলে এক ব্যক্তি হিটলারের মতো সেজে রাস্তায় বেরিয়েছিলেন।
হিটলারের মতোই মাছি গোঁফ, পরনে ছিল পুরনো স্টাইলের সেই কালো লং কোট। আবার তার সঙ্গে এক সহযোগীও ছিলেন। তার পরনেও ছিল পুরনো স্টাইলের ওই রকম লং কোট। সেই সঙ্গে মাথায় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ডিজাইনের কালো হেলমেট। এই হিটলার ও তার সহযোগীরা একটি ক্লাসিক মোটরসাইকেলে চড়ে বেরিয়েছিলেন রাস্তায়। চালকের আসনে ছিলেন সহযোগী আর ‘ফুয়েরার’ ছিলেন বাইকের সাইড কার-এ।

আসল হিটলারকে খুব বেশি লোক হাসতে দেখেননি। তবে এই হিটলার আর তার সহযোগী রীতিমতো হাসতে হাসতেই বাইকে ঘুরে বেড়াচ্ছিলেন। মানুষও এই সব দেখে বেশ মজাই পাচ্ছিলেন সেটা বুঝতে পেরে বিষয়টি তারাও বেশ উপভোগ করছিলেন। এমনকি একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হাত তুলে অভিবাদন নিচ্ছেন এই ফুয়েরার।

স্যাক্সোনি পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ‘‘কেউ যখন হিটলারের মতো সাজ পোশাকে বের হন, তখন বিষয়টি নিয়ে তো তদন্ত করতেই হবে। তবে একই সঙ্গে তারা আশা করেন, পুলিশ কর্মীরা কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই এই ব্যক্তিদের রাস্তায় আটকাবেন যারা এমন হিটলার সেজে ঘুরে বেড়ায়।’’

একটি ভিডিওতে দেখা গেছে, পুলিশের গাড়ি থেকেই এক পুলিশকর্মীকে এই হিটলারের ছবি তুলতে। সম্প্রতি স্যাক্সোনিতে একটি ক্লাসিক বাইক ফেস্টিভালের আয়োজন করা হয়। সেখানে প্রায় ১৮০০ মোটরসাইক্লিস্ট ও ৭৫০০ দর্শক অংশ নেন। সেই উৎসবে অংশ নিতেই হিটলার সেজে গিয়েছিলেন এই ব্যক্তি। এখন তাকেই খুঁজছে পুলিশ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD