শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

রাজধানীতে ৮ ফাস্টফুড দোকানকে ৪ লাখ জরিমানা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২০ মে, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: রাজধানীর নিউ মার্কেটে পচা-বাসি, ফাঙ্গাসযুক্ত ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে ৮টি ফাস্টফুড দোকানকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠান থেকে ৮ জনকে আটক করা হয়েছে।
রোববার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ম্যাজিস্ট্রিট মো. মসিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে ক্যাপিটাল, সৈকত, আল আমিন, ক্যাপরি, প্যানজি, ফুড পার্ক, অ্যারোমা কিংস ও ওয়েস্টার্ণ ফুডকে জরিমানা করা হয়।
জরিমানার বিষয়ে ম্যাজিস্ট্রিট মো. মসিউর রহমান বলেন, যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে তা পরিশোধ না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সিলগালা করা হবে।
অভিযানে ডিএমপি পুলিশের পক্ষে এসি ডিবি (দক্ষিণ) শামসুল আরেফিন ও ট্রাফিক ইন্সপেক্টর মো. গিয়াসউদ্দিন ফারুকী নেতৃত্ব দেন। এছাড়া মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম শাহিন ও কোষাধক্ষ্য মো. জুম্মন এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD