শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

রাঙামাটিতে জব্দ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২০ মে, ২০১৮

বিজয় ধর, রাঙামাটি: গত কয়েকদিনে রাঙামাটির বিভিন স্থানে অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শনিবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব রইছউল আলম মন্ডলের উপস্থিতিতে জব্দ করা এসব কারেন্ট জাল বিএফডিসি, রাঙ্গামাটি ঘাটে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। এসময় মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান দিলদার আহমদ, ডিজিএফআই রাঙ্গামাটি অধিনায়ক কর্ণেল সামশুল আলম, জেলা প্রশাসক একে এম মামনুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।
বিএফডিসি, রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কারেন্ট জাল জব্দে মৎস্য বিভাগ, নৌপুলিশ ও পুলিশ বিভাগের সহায়তায় এ ধরনের অভিযান চালিয়ে আসছি। যা অব্যাহত থাকবে। পুড়িয়ে ফেলা এসব কারেন্ট জালের বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD