শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

দেশবাসীকে খালেদা জিয়ার রমজানের শুভেচ্ছা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার ১৭ মে বিকেলে পুরোনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে তার চার সিনিয়র আইনজীবী সাক্ষাৎ করতে গেলে তাদের কাছে শুভেচ্ছাবার্তা জানান তিনি।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বিকাল ৪টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। কারাগারে প্রবেশের এক ঘণ্টা পর বেরিয়ে আসেন আইনজীবীরা।
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে কারাগার থেকে বেরিয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘ম্যাডামের বিরুদ্ধে যেসব মামলায় শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে সেগুলোর বিষয়ে আলোচনা করতে আমরা কারাগারে এসেছিলাম। ম্যাডামের সাথে দেখা করে আমরা ওই সব মামলার বিষয়ে বিশদ আলোচনা করেছি। ম্যাডাম শুক্রবার থেকে যে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে সেজন্য দেশবাসীকে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়েছেন। দেশবাসীর কাছে তিনি দোয়াও চেয়েছেন।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD