শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

বিএনপি প্রতিদিন প্রেস কনফারেন্স করে মিথ্যা বলে যাচ্ছে : জয়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: বিএনপি’র তীব্র সমালোচনা দলটির বিরুদ্ধে অসততার অভিযোগে করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
সজীব ওয়াজেদ জয় বুধবার (১৬ মে) বিকেলে ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘বিএনপি পুরোপুরি অসৎ। প্রতিদিন প্রেস কনফারেন্স করে একের পর এক মিথ্যা বলে যাচ্ছে। তারা এখন খুলনার মেয়ার নির্বাচন সম্পর্কে কথা বলছে। যদিও তাদের প্রার্থী আমাদের আওয়ামী লীগ প্রার্থীর অর্ধেক ভোট পেয়েছে। ২৮৯টি ভোট কেন্দ্রের মধ্যে মাত্র তিনটি কেন্দ্রে সমস্যা হয়েছে, যা মাত্র এক শতাংশ। নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করেছে এবং ভোটগ্রহণ বন্ধ করে দিয়েছে।’
তার ফেসবুক স্ট্যাটাসে এই তরুণ আইটি বিশেষজ্ঞ আরো বলেন, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য মেয়র তালুকদার আবদুল খালেককে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা বলেন, তারা বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মালিকানা নিয়ে অভিযোগ তুলেছে। এটি পুরোপুরি বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানির মালিকানাধীন। এটি টেলিটক, বিটিসিএল ইত্যাদির মতো শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু-১ একটি বাণিজ্যিক যোগাযোগ উপগ্রহ। আমরা যাতে ট্রান্সপন্ডার্স বিক্রি করতে পারি এবং বাংলাদেশ সরকার যাতে অর্থ আয় করতে পারে সেই জন্য সক্ষমতাসহ এটি তৈরি করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD