শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

অভিশংসন শুনানিতে উপস্থিত হতে ট্রাম্পকে আমন্ত্রণ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯

জার্মানবাংলা অনলাইন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়ার শেষে আগামী ৪ঠা ডিসেম্বর প্রথম শুনানি হবে। এতে উপস্থিত হতে প্রেসিডেন্ট ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান জেরল্ড ন্যাডলার। এ বিষয়ে জবাব জানাতে প্রেসিডেন্ট ট্রাম্পকে আগামী ১লা ডিসেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় দিয়েছেন জেরল্ড ন্যাডলার। এর মধ্যে তার সিদ্ধান্ত জানাতে হবে।

তিনি বলেছেন, ওই শুনানিতে ট্রাম্পকে উপস্থিত হতে হবে অথবা অভিশংসন প্রক্রিয়া নিয়ে তার অভিযোগ করা বন্ধ করতে হবে। যদি তিনি উপস্থিত হন তাহলে সরাসরি প্রত্যক্ষদর্শীদের প্রশ্ন করতে পারবেন। এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে ট্রাম্পকে আগামী ১লা ডিসেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। এটাই হবে তার বিরুদ্ধে অভিশংসন বিষয়ক তদন্তের পরবর্তী পর্ব। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

গত জুলাইয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে ফোন করে যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করার জন্য চাপ দিয়েছিলেন বলে অভিযোগ আছে। এ জন্য ইউক্রেনকে দেয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন ট্রাম্প।

তদন্ত করে দেখা হচ্ছে, জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করার জন্য ইউক্রেনকে চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছিলেন কিনা ট্রাম্প। তবে এক্ষেত্রে ট্রাম্প কোনো অন্যায় করেন নি বলে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন নিজে। তিনি তদন্ত প্রক্রিয়াকে ‘উইচ-হান্ট’ বলে আখ্যায়িত করেছেন। ওদিকে গত সপ্তাহে হাউজ ইন্টেলিজেন্স কমিটি দু’সপ্তাহের পাবলিক শুনানি শেষ করেছে। বেশ কয়েক সপ্তাহ প্রত্যক্ষদর্শীদের রুদ্ধদ্বার সাক্ষাতকার নেয়ার পর এই শুনানি অনুষ্ঠিত হয়। ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান ডেমোক্রেট এডাম শিফ বলেছেন, ইন্টেলিজেন্স, ওভারসাইট অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স- তাদের রিপোর্টের ওপর কাজ করছে। এরপর রিপোর্ট দেয়া হবে ৩রা ডিসেম্বর।

এ অবস্থায় জেরল্ড ন্যাডলার এক বিবৃতিতে বলেছেন, আগামী মাসে যে শুনানি হবে তাতে প্রেসিডেন্ট ট্রাম্পকে আমন্ত্রণ জানানো হয়েছে। এক্ষেত্রে প্রেসিডেন্টকে তার পথ বেছে নিতে হবে। তিনি এই সুযোগ ব্যবহার করে অভিশংসন বিষয়ক শুনানিতে উপস্থিত হতে পারেন। না হলে এই প্রক্রিয়া নিয়ে তিনি যেসব অভিযোগ করছেন তা বন্ধ করতে হবে। আমি আশা করি তিনি তদন্তে অংশগ্রহণকে বেছে নেবেন। সেটা হতে পারে সরাসরি অথবা কাউন্সেলের মাধ্যমে, যেমনটা এর আগে অভিশংসনের মুখে পড়া প্রেসিডেন্টরা করেছেন। এ জন্য ট্রাম্পকে একটি চিঠি লিখেছেন জেরল্ড ন্যাডলার। তাতে তিনি বলেছেন, অভিশংসনের বিষয়ে ঐতিহাসিক এবং সাংবিধানিকভিত্তিতে আলোচনার সুযোগ হতে পারে শুনানি। তার ভাষায়, আপনার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা নিয়ে আমরা আলোচনা করবো। দেখবো সেটা অভিশংসনের নিশ্চয়তা দেয় কিনা হাউজ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD