শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

ঢাকায় বিএনপির বিক্ষোভ, অবস্থানে কর্মসূচিতে পুলিশের বাধা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
পুলিশের ধাওয়ায় এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যান বিএনপি নেতাকর্মীরা

জার্মানবাংলা অনলাইন: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৬ নভেম্বর, মঙ্গলবার রাজধানী ঢাকার হাইকোর্টের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে দলটি। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ব্যানারে আয়োজিত এ কর্মসূচির একপর্যায়ে বাধা দেয় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কয়েকটি গাড়ি ভাঙচুর করেন বিএনপি কর্মীরা। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ায় এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যান বিএনপি নেতাকর্মীরা।

এরআগে বাংলাদেশ স্থানীয় সময় বেলা ১২টার দিকে বিএনপি নেতাকর্মীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। সুপ্রিম কোর্টের মুল ফটকের সামনে এসে অবস্থান নেন তারা। এসময় অনেকে রাস্তায় শুয়ে পড়েন।

তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভীড় বাড়তে থাকে। বেলা দুইটার দিকে পুলিশ বিক্ষোভে বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া দেয়। বিক্ষোভককারীরা ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেন তারা। বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

অবস্থান কর্মসূচি চলাকালীন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, রাস্তায় নামা অসাংবিধানিক নয়, আইন বিরোধীও নয়। রাষ্ট্র ক্ষমতার মালিক জনগণ। অথচ জনগণ আজ অত্যাচারিত। আমরা কোনও কথা বলতে পারি না। বললে অপরাধ হয়ে যায়। কিন্তু সরকারি দলের নেতারা ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকলেও কোনো অপরাধ হয় না।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD