ইসমাইল হোসেন স্বপন ইতািলি থেকে : গত রবিবার বাদ আছর ইতালির মিলানোস্থ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে মাহফিলে পবিত্র মাহে রমাদ্বানের ফজিলত ও তাৎপর্য সহ রোজার বিভিন্ন বিষয় নিয়ে প্রধান অতিথির বয়ান পেশ করেন লন্ডনের বার্মিংহাম দারুল উলুম এর প্রিন্সিপাল শাঈখ ডঃ আবুল কালাম আজাদ—। মাহফিলে অংশ গ্রহনের জন্য আগত সকল মুসল্লিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভাপতির বক্তব্য রাখেন মিলান কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স এর পরিচালক হাফিজুল ইসলাম—।এছাড়াও মাহফিলে বয়ান পেশ করেন মিলান দারুল হিকমাহ্ একাডেমীর অধ্যক্ষ মাওলানা জোনাইদ সোবহান সহ আরো অনেকে। মাহফিলে বিশ্বের মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে মিলান ও তাঁর পার্শবর্তী শহর থেকে মুসল্লিরা দোযাহানের অশেষ নেকি হাসিলের লক্ষ্যে দলে দলে যোগদান করেন।