শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

বাংলাদেশ এবং লাটভিয়ার ব্যবসায়িক সম্পর্ক জোরদারের আশাবাদ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯

মোঃ রাসেল আহম্মেদ, রিগা লাটভিয়া থেকে।।
লাটভিয়ার স্বাধীনতা অর্জনের পরে স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর তালিকায় বাংলাদেশের স্থান প্রথম সারিতে ছিল, এমনটি উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ওশেনিয়া বিভাগের শীর্ষ স্থানীয় কর্মকর্তা জিগমুনস জাম ও কিস।

অল ইউরোপীয়ান বাংলাদেশ এসোসিয়েশন আয়েবার ১৭ তম কার্যনির্বাহী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা উল্লেখ করেন।

দিনব্যাপী উক্ত সভার কার্যক্রম শুরু হয় দুই দেশের জাতীয় সংগীতের বাজানোর মধ্য দিয়ে। এরপরে আয়েবার কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামান লিটন এর মৃত্যুতে গভীর শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এর পূর্বে স্থানীয় সময় শুক্রবার বাল্টিক-বাংলাদেশ ‘চেম্বার অব কমার্স’ গঠনেরও উদ্যোগ গ্রহণ করা হয়। এতে করে বাংলাদেশি বিভিন্ন পণ্য অতি সহজে বাল্টিক দেশগুলোর বাজারে প্রবেশ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশে ও বাল্টিক দেশগুলোর মধ্যে বিনিয়োগের পথ প্রশস্ত হবে বলে বিশ্বাস করেন উদ্যোক্তারা।

অল ইউরোপীয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা) এর ১৭ তম কার্যনির্বাহী সভা শনিবার (১৬ নভেম্বর) দুপুরে লাটভিয়ার রাজধানী রিগার রেডিসন ব্লু হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে ইউরোপে নিরাপদ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি লাটভিয়ার সাথে বাংলাদেশের শিক্ষা ও সাংস্কৃতিক এবং ব্যবসা বানিজ্যের সম্পর্ক জোরদার করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আয়েবার সভাপতি ইঞ্জিনিয়ার ড. জয়নুল আবেদীনের সভাপতিত্বে ও মহাসচিব কাজী এনায়েত উল্লার পরিচালনায় বক্তব্য রাখেন পোল্যান্ডের অনারারি কনসাল ইঞ্জিনিয়ার ওমর ফারুক, আয়েবার সহ-সভাপতি আহমেদ ফিরোজ, ফখরুল আখম সেলিম , ডক্টর ফরহাদ আলী খাঁন, রানা তাসলিম উদ্দিন।

এতে আরো বক্তব্য রাখেন, যুগ্ম মহাসচিব এম এ রব মিন্টু, শরিফ আল-মুমিন, বিজনেস এফেয়ারস সেক্রেটারি সুব্রত ভট্টাচার্য শুভ, ইন্টারন্যাশনাল এফেয়ারস সেক্রেটারি আজহারুল হক ফেরদৌস, বাংলাদেশ কো-অর্ডিনেটর তানভীর সিদ্দিকী, কার্যনির্বাহী সদস্য মাহারুল ইসলাম মিন্টু, টি এম রেজা, ইকরাম ফরাজি, তারেক আহমেদ, পারভেজ মনোয়ার এবং মাইনুল ইসলাম নাসিম প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD