শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

সাতকানিয়ায় হিটস্ট্রোকে নিহত ৯ নারীর মরদেহ হস্তান্তর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ মে, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ভিড়ের চাপে হিটস্ট্রোকে নিহত ৯ নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেল ৫টার দিকে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়। এরপর মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা।

তিনি বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান তারা। এরপর নিহতদের মরদেহ কাঠিয়াডাঙ্গা গ্রামের কাদেরিয়া মুঈনুল উলুম দাখিল মাদরাসার একটি কক্ষে রাখা হয়। পরে প্রত্যেকের পরিচয় নিশ্চিত হলে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়।’

নিহতরা হলেন, লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ছালেহ আহমদের মেয়ে টুনটুনি বেগম (১৫), আব্দুল হাফেজের স্ত্রী জোসনা আক্তার (৫০), মো. আলাউদ্দিনের মেয়ে নুরজাহান (১৮), সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ছগির আহমেদের মেয়ে হাছিনা আক্তার (৩৫), আহমদ শফির মেয়ে রশিদা আক্তার (৫৪), একই উপজেলার ঢেমশা ইউনিয়নের মো. হাসানের স্ত্রী রিনা বেগম (৩২), আবুল কালামের স্ত্রী সাকি আক্তার (২২), চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার নুরুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম (৬০) এবং বান্দারবানের মো. ইব্রাহীমের স্ত্রী নুর আয়েশা (৬০)।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD