শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

মন্ত্রিসভায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৪ মে, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: সরকার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করেছে। এখন থেকে এই মন্ত্রণালয়ের নাম হবে ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।’
আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রতিবেশী দেশসমূহের সঙ্গে সঙ্গতি রেখে নামের এই পরিবর্তন আনা হয়েছে।
তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন এখন একটি বড় ইস্যু। তাই মন্ত্রণালয়ের নামের সঙ্গে একে নির্দিষ্ট করে রাখা হয়েছে।’
মন্ত্রিসভা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সিঙ্গেল পয়েন্ট মোরিং স্থাপনের লক্ষ্যে কক্সবাজার জেলার মহেশখালীর রিজার্ভ বন এলাকার কিছু গাছ কাটার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমতি প্রদানের প্রস্তাবও অনুমোদন করে।
শফিউল আলম বলেন, ১৯১ দশমিক ২৫ একর ভূমিতে একটি গাছ কাটার বদলে ৫টি চারা লাগানো এবং ওইসব গাছ ১০ বছর পর্যন্ত রক্ষণাবেক্ষণের শর্তে এই অনুমোদন দেয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভা গাজীপুর জেলার কাপাসিয়া এলাকায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে সেখানকার সামাজিক বনায়নের ২.৩০ একর ভূমির ১,৫৪৬টি গাছ কাটারও অনুমোদন দিয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD