গত ১৩ই মে Frankfurt এর স্থানীয় একটি মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ জার্মানি শাখার উদ্যোগে ইউরোপের বিভিন্ন দেশের যুবলীগের নেতৃবৃনদের উপস্থিতিতে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।বাংলাদেশ আওয়ামী যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব ডঃ সাজ্জাদ হায়দার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মত বিনিময় সভায় দীর্ঘ সময় আলোচনা করেন। ইউরোপের বিভিন্ন দেশে
যুবলীগকে গতিশীল করার জন্য এবং আগামী নির্বাচনে জয়লাভের জন্য জনগণের কল্যাণে রাজনীতি করার জন্য নেতা কর্মীদের নির্দেশ দেন। সভাপতিত্ব করেন জার্মান যুবলীগের সভাপতি আমানুল্লা ইসলাম, পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কায়সারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ আহমেদ সেলিম, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব মহসিন হায়দার, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা জার্মান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম পুলক, দুই সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ ফারুক এবং হাফিজুর রহমান, জার্মান যুবলীগের সাবেক সভাপতি বর্তমান জার্মান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খালেদ।মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, জার্মান আওয়ামী লীগের সহ সভাপতি জনাব নাসিরউদ্দিন, জার্মান আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মোঃ রিপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী আসিফ হোসেন দিপ, মোঃ জালাল, জার্মান যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জনাব সোহেল এবং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব লোকমান। ফুল দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেন জার্মান যুবলীগের মহিলা সম্পাদিকা মিসেস আহসান। France যুবলীগের ১৪ সদস্য বিশিষ্ট একটি দলসহ , সুইডেন, অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক যুবলীগের নেতৃবৃন্দ ও মত বিনিময় সভায় অংশগ্রহণ করে নিজেদের গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। পরিশেষে অতিথিদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।