শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

নির্বাচনে পরাজিত প্রার্থী ইমামের মাথায় মল-মূত্রে ঢেলে লাঞ্ছনা (ভিডিও)

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৩ মে, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক:মাদরাসা পরিচালনা কমিটির নির্বাচনে হেরে ইমামের মাথায় মল-মূত্র ঢেলে তাকে লাঞ্ছিত করেছেন পরাজিত এক প্রার্থী ও তার লোকজন। এ ঘটনায় রোববার সকালে ওই ইমাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে এ ঘটনা ঘটে। লাঞ্ছিত ইমাম আবু হানিফা (৫০) কাঁঠালিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সুপার ও নেছারবাগ বায়তুল আমান জামে মসজিদের ইমাম। স্থানীয়রা জানায়, গত ফেব্রুয়ারি কাঁঠালিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ দাখিল মাদরাসা পরিচালনা কমিটির নির্বাচন হয়। নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হন এইচ এম মুজিবর ও জাহাঙ্গীর খন্দকার।

ইমাম আবু হানিফা মুজিবর রহমানের পক্ষ নেন। নির্বাচনে বিজয়ী হন মুজিবর। আর পরাজিত হন জাহাঙ্গীর খন্দকার।

ইমাম জানান, পরাজিত হয়ে তাকে হুমকি-ধমকি দিয়ে আসছিল জাহাঙ্গীর খন্দকার। গত শুক্রবার ফজরের নামাজের পর মসজিদ থেকে বের হলে তার পথরোধ করে পরাজিত প্রার্থী ও তার লোকজন।

একপর্যায়ে জাহাঙ্গীর খন্দকারের এক সহযোগী ইমাম আবু হানিফার হাত ধরে ফেলেন। আর ইমামকে ধরে রাখেন জাহাঙ্গীর খন্দকার। এ সময় তার আরেক সহযোগী হাঁড়িভর্তি মল-মূত্র এনে ইমাম আবু হানিফার মাথায় ঢেলে দেন। আর সেই ঘটনার দৃশ্যটি ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দেন তারা।

এদিকে মসজিদের ইমামকে লাঞ্ছিত করার ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। সেই সঙ্গে এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন স্থানীয়রা।

বাকেরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল হক জানান, মাদরাসার সুপার আবু হানিফা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD