শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
ফাতেমা রহমান রুমা : বিশ্বখ্যাত লেখক, প্রকাশক এবং পুস্তক বিপণকারীদের তীর্থস্থান হিসেবে পরিচিত জার্মানির ফ্রাঙ্কফুর্ট। আর সেই ফ্রাঙ্কফুর্টে স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও অবিসংবাদিত নেতা বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

২০ অক্টোবর, শনিবার বিকালে স্থানীয় একটি মিলনায়তনে জার্মান বাংলা সোসাইটি ও হেসেল আওয়ামী লীগের উদ্যেগে বঙ্গবন্ধু বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা বিভিন্ন বই, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, লোক সংস্কৃতি এবং রোহিঙ্গাদের ওপর স্বনামধন্য ও তরুণ লেখকদের বিভিন্ন বই স্থান পায়।

মেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গ্রীন দল থেকে নির্বাচিত জার্মান সংসদ সদস্য মিরিয়াম ঢালকে বলেন, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুকে নিয়ে এমন একটি অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ ভাল লাগছে। বঙ্গবন্ধুকে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের ধন্যবাদ জানান বাংলাদেশপ্রেমী জার্মান সাংসদ মিরিয়াম ঢালকে।

এ সময় হেসেল আওয়ামী লীগের সভাপতি কামাল ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি জাতির নয়, তিনি বিশ্ববাসীর কাছে এক উজ্জ্বল নক্ষত্রের নাম। স্বাধীনতার জন্য তাঁর মহান আত্মত্যাগ ও বাংলাদেশের অসাম্প্রদায়িক ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি জার্মানদের কাছে তুলে ধরতেই আমাদের এই আয়োজন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জার্মান বাংলা সোসাইটির সভাপতি হামিদুল খান, সমাজ সেবিকা সিবিলে ফোগেল, কোয়েটজ, কার্ল হাইনঞ্জ।

আলোচনা শেষে বাংলা ভাষায় বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন লাবণী ভূঁইয়া, কোতে নিকোই, ৯৪ বছরের গিজেলা নূইমান, বাউল রঞ্জু , ফোরেন্স ও ম্যাথিউ। পরিশেষে বাংলার ঐতিহ্যবাহী বাহারি খাবারে অনুষ্ঠানের উপস্থিত সবাইকে আপ্যায়ন করা হয়।

উক্ত অনুষ্ঠানে স্থানীয় জার্মান জনগণ ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD