শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

রোমে নড়িয়া পৌরসভার মেয়রকে সংবর্ধনা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৩ মে, ২০১৮

ইসমাইল হোসেন স্বপন: ইতালি থেকে: ইটালীর রাজধানী রোমের ফ্লেভার্স অফ ইন্ডিয়া রেষ্টুরেন্টের হল রুমে নড়িয়া পৌরসভাবাসী আয়োজন করে একটি নাগরিক সংবর্ধনার। শরিয়তপুরের কৃতি সন্তান নড়িয়া পৌর সভার মেয়র শসিদুল ইসলাম বাবু রাড়ীর ইটালী আগমন উপলক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়। মেয়রের কাছে উপস্থিত সকলে তাদের বিভিন্ন দাবী তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য শরিয়তপুরে বেরী বাধঁ নির্মাণ। সেই সঙ্গে প্রবাসে থাকা পরিবার গুলোর প্রতিও বিশেষ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করেন।
বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি জাহাঙ্গীর ফরাজীর সভাপতিত্বে, সংবর্ধনার এই আয়োজন টি পরিচালনা করেন শরিয়তপুর জেলা সমিতির সভাপতি আব্দুর রব ফকির। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ সভাপতি ও বাংলাদেশ সমিতি ইটালীর সাবেক সভাপতি কে এম লোকমান হোসেন, ইটালী আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহতাব হোসেন, ইটালী আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী, সাধারন সম্পাদক হাসান ইকবাল, বাংলাদেশ সমিতি ইটালীর সভাপতি আফতাব বেপারী, ইটালী আওয়ামী লীগের সহ সভাপতি আলী আহমেদ ঢালী, ইটালী আওয়ামী লীগের সহ সভাপতি ও বৃহত্তর ময়মন সিংহ জেলা সমিতির সভাপতি জসিম উদ্দিন, ইটালী আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এম এ রব মিন্টু, আবু তাহের মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নয়না আহমেদ, যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা, শেখ মামুন, জহিরুল ইসলাম, মহি উদ্দিন মহি, বাবু ঢালী, মাসুদ রানা, ইকবাল বাবু সহ অনেকে।
সংবর্ধনা অনুষ্ঠানে শরিয়তপুরের ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম বাদশা, গৌরঙ্গ মন্ডল, গনি মাতববর , শাজাহান মাতববর, ইসকু দেওয়ান সহ অনেকে।
এই সময় মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ীর সঙ্গে উপস্থিত ছিলেন সাতক্ষীরার মেয়র তাসকিন আহমেদ চিশতি।
বক্তব্যে মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী সকল প্রবাসীদের প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন” আজ আপনারা এই প্রবাসে পরিবার রেখে কষ্টো করছেন, আপনাদের এই কষ্টের বিনিময়ে আমাদের দেশ আজ সচল।” তিনি আরো বলেন ” বর্তমান সরকার হলেন প্রবাসী বান্ধব। সকল প্রবাসীদের স্বার্থ রক্ষায় প্রধান মন্ত্রী কাজ করে যাচ্ছেন। আর তাই এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতেই সকল কে ঐক্য বদ্ধ হয়েই কাজ করতে হবে।” তিনি সকল শরিয়তপুর বাসীকে আশ্বস্ত করেন অতি দ্রুত স্বপ্নের বেড়ী বাঁধ নির্মাণ হবে।
সংর্বধনার এই আয়োজনটির সার্বিক সহযোগিতা ও তত্ত্বাধায়নে ছিলেন নড়িয়ার রোম প্রবাসী বাংলাদেশ সমিতি ইটালীর দপ্তর সম্পাদক ও ইটালী আওয়ামী লীগের সদস্য মোহাম্মাদ আলী, বাংলাদেশ সমিতি ইটালীর প্রচার সম্পাদক ও ইটালী আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাবীব মোকদম, পান্নু খান, সুজন হাওলাদার ,সাইফুল রাড়ী, আইয়ুব, জলিল, নয়ন সহ অনেকে।
শেষে বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেন নেতৃ বৃন্দ সহ নড়িয়া পৌরসভা বাসী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD