শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

সুনামগঞ্জ জেলা কারাগারে কর্মরত কারারক্ষীর ঝুলন্ত লাশ উদ্ধার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১২ মে, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: সুনামগঞ্জ জেলা কারাগারে কর্মরত কারা ফটকের ভেতরে এক নওমুসলিম কারারক্ষীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কারারক্ষী আমজাদ হোসেনের পূর্বের নাম ছিল ধৈর্য্য দাস। গত ১০ এপ্রিল সে এফিডেভিটের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করে। তার মুসলিম নাম রাখা হয় মো. আমজাদ হোসেন। ওই দিন সে তার নারী সহকর্মী সাজেদা ইয়াসমিনকে ইসলাম ধর্মমতে বিয়ে করেন। জেলা কারাগারের ভেতরে জেল সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সহকর্মীদের উপস্থিতিতে নতুন ধর্ম গ্রহণ ও বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। জেলা কারাগার সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। নিহত আমজাদ হোসেন সূর্য্য (২৬) সিলেটের জৈন্তাপুর উপজেলার গিলাতলা গ্রামের দীপন্দ্রে দাসের ছেলে।
শুক্রবার বিকালে কারা ফটকের ভেতরে নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে শিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার খবর পাওয়া গেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে তার সঠিক কারণ জানা যায়নি।
জেলা কারাগার ও পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের পর স্ত্রী সাজেদার সঙ্গে তার সুন্দরভাবে সংসার চললেও তার পরিবারের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। তার বাবা-মা তার ধর্ম ত্যাগ ও বিয়ের বিষয়টি মেনে নেননি। এ নিয়ে পরিবারের লোকজনের সঙ্গে তার টানাপোড়েন চলছিল।
শুক্রবার বিকাল ৩টার দিকে তার স্ত্রী রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় আমজাদ হোসেন তার কক্ষে অবস্থান করছিল। বেলা সাড়ে ৩টার দিকে তার কক্ষের দরজা লাগানো দেখে স্ত্রী সাজেদা ডাকাডাকি করলেও দরজা না খোলায় তার সন্দেহ হয়। এ সময় আশাপাশ রুমের সহকর্মীদের ডাক দিলে তারা দরজা ভেঙে আমজাদ হোসেনকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে ঘটনাটি কারা কর্তৃপক্ষ ও সদর থানা পুলিশকে অবহিত করা হয়।
এ ব্যাপারে জেল সুপার মো. আবুল কালাম বলেন, ‘বিকালে খবর পেয়ে দেখি কারারক্ষী আমজাদ হোসেন তার নিজ কক্ষে আত্মহত্যা করেছে। সে ৭-৮ মাস আগে সুনামগঞ্জ কারাগারে যোগদান করে। গত এপ্রিল মাসের ১০ তারিখ তার ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেছে। তার সহকর্মী করারক্ষী সাজেদা ইয়াসমিনকে ইসলাম ধর্মের বিধান অনুযায়ী বিয়ে করেছিল। তার বাড়িও সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD