শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

কারাগারের শৃঙ্খল ভেঙে খালেদা জিয়াকে মুক্ত করার হুঁশিয়ারি মির্জা ফখরুলের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১১ মে, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: জনতার ঐক্য সৃষ্টি করে কারাগারের শৃঙ্খল ভেঙে খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১১ মে শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ‘দেশনেত্রীর রাজনীতি, সংগ্রাম ও সফলতার ৩৪ বছর’ উপলক্ষে এক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন শেষে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি চাই এবং মুক্তি দাবি করছি। আর জনতার ঐক্য সৃষ্টি করে কারাগারের শৃঙ্খল ভেঙে তাকে আমরা নিয়ে আসবো।
দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আসুন আমরা সবাই জাতীয় ঐক্য সৃষ্টি করি। জাতীয় ঐক্য সৃষ্টি করেই জনগণের শাসন প্রতিষ্ঠিত করি। এটাই হোক আমাদের লক্ষ্য। সেই কারণে আমরা আহ্বান করেছি- সকল দল, মত ও নেতৃত্বকে, দেশনেত্রী যে আন্দোলন চালাচ্ছেন এবং নেতৃত্ব দিচ্ছেন- আসুন আমরা সবাই সেই আন্দোলন শরীক হয়ে আমাদের দেশ ও গণতন্ত্রকে মুক্ত করি।
জনগণের ঐক্য সৃষ্টি করে বর্তমান ভয়াবহ দু:শাসন ও পাথরকে আমরা সরাতে পারবো আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীকে আহ্বান করবো, মালয়েশিয়ার দিকে তাকিয়ে দেখুন। কিভাবে দুর্নীতি করলে, জনগণ ও গণতন্ত্রের বাইরে চলে গেলে সকল শক্তি দিয়েও জনমতকে প্রতিহত করা যায় না। সেখানে জনমত প্রতিষ্ঠিত হয়। মালয়েশিয়াতে সেটাই প্রমাণিত হয়েছে।
বেগম জিয়াকে হাইকোর্ট জামিন দেয়ার পরেও সুপ্রিমকোর্ট তাকে আটকে রেখেছে অভিযোগ করে মির্জা আলমগীর বলেন, ১০ মে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার বিষয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। কিন্তু সরকার পক্ষ কোন প্রমাণ দেখাতে পারেনি। বেগম জিয়াকে কারাগারের ভিতরে আটকে রেখে আবারও তারা (সরকার) একদলীয় নির্বাচনের ব্যবস্থা করবে- বলে মনে করেন ফখরুল।
আলোকচিত্র প্রদর্শনীর আয়োজক ফটোসাংবাদিক বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জাসাসের সহ-সভাপতি শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD