শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

গ্রীষ্মকালীন মিলন মেলা ঐক্যবদ্ধ ও ভ্রাতৃত্বের অনবদ্য আয়োজন: রাষ্ট্রদূত আব্দুস সোবসান সিকদার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮

ইসমাইল হোসেন স্বপন. ইতালি থেকে: ইটালী প্রবাসী সাংবাদিকদের ব্যবস্থাপনায় রাজধানী রোমে আয়োজন করা হয় গ্রীষ্মকালীন মিলন মেলা। সকল দল ও মতের ঊর্ধ্বে উঠে শুধুমাত্র বাঙালীর পরিচয়ে সকলে অংশ গ্রহণ করে। এবং দিন এই আয়োজনে সকলের মধ্যে ঐক্যবদ্ধ ও ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়। আয়োজনের প্রধান অতিথি ছিলেন ইটালীস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। ঐক্যবদ্ধ এই বাঙালী কমিউনিটিকে উপস্থাপনের জন্য তিনি ধন্যবাদ জানান এবং এ ধরনের আয়োজনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক নেতৃ বৃন্দের উপস্থিতিতে এই আয়োজন সত্যিই বিরল এবং সমাজের জন্য দৃষ্টান্ত স্থাপন করে।
প্রবাসী বাঙালিদের এ মিলন মেলায় উপস্থিত ছিলেন ইকোনোমিক্স কাউন্সিলার মানস মিত্র, ইটালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল, সাবেক সভাপতি মাহতাব হোসেন, বাংলাদেশ সমিতি ইটালীর সাধারন সম্পাদক মো: জহিরুল আলম, সাবেক সভাপতি জি এম কিবরিয়া ও কে এম লোকমান হোসেন, বাংলা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা লুৎফর রহমান। এছাড়াও রোমের বাংলা কমিউনিটির নেতৃ বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন, আতিয়ার রাসুল কিটন, কামরুল আহসান মিন্টু, আবু তাহের, কামরুজ্জামান রতন, মোঃ মোজাফ্ফর হোসেন বাবুল, দীন মোহ্ম্মদ, মুজাহিদ খাদেম, জহিরুল ইসলাম, ইব্রাহীম খলিল, জসিম উদ্দিন মজুমদার, শেখ মামুন, মাহবুবুর রহমান প্রধান, হাবীব মোকদুম, আলী মোহাম্মদ, উজ্জ্বল মৃধা, এনায়েত করিম, মেহরাব উদ্দিন বশির, আল আমিন বিশ্বাশ, আব্দুল মুজাহিদ রতন, মাসুদ রানা, অনিক হাওলাদার, সহ অনেকে। নারী নেতৃ বৃন্দের ইটালী আওয়ামী সাধারন সম্পাদক নয়না আহমেদ, লেডিস ক্লাবের সভাপতি বিলকিস আযাদ, মহিলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি লায়লা শাহ, মহিলাঙ্গন ইটালীর সভাপতি মোনোয়ারা বেগম বেবী, মহিলা সংস্থা ইটালীর সভাপতি শান্তা শিকদার, মহিলা খ্রিষ্টান এসোসিয়েশনের সভাপতি রূপালী গোমেজ, তুসকোলানা নারী সংস্থার সভাপতি মেরীন খান, নব জাগরন নারী কল্যাণ সমিতির সভাপতি সানজিদা ইসলাম সংগীতা সহ অনেকে। আয়োজনে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন হাসান মাহমুদ, মনিরুজ্জামান মনির, লাবন্য চৌধুরী, জুমানা মাহমুদ, আখি সীমা কাউসার, হুমায়ন করীর, নুরুল আমিন জনি, মিনহাজ হোসাইন সহ অনেকে। সাংবাদিক হাসান মাহমুদ ও মনিরুজ্জামান মনির উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং বলেন এই ধরনের আয়োজন একটি ঐক্যবদ্ধ কমিউনিটি গঠনের পাশাপাশি আগামী প্রজন্মমের কাছে নিজ দেশের কৃষ্টি ও সংস্কৃতি প্রকাশের বাহন ও হবে। বাংলাদেশ কমিউনিটি ইন ইটালীর আয়োজনে সঞ্চারী সঙ্গীতায়নের শিল্পীবৃন্দ ও একুইষ্টিক ফ্রেম ব্যা ন্ডের সাংস্কৃতিক আয়োজন ছিল অত্যন্ত মনোমুগ্ধকর।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD