শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

চুয়াডাঙ্গায় ‌‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার মিরাজুল ইসলাম মিরা (৪৭) নিহত হয়েছে। বুধবার রাত ২টার দিকে উপজেলার গোবিন্দহুদা গ্রামের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। নিহত মিরাজুল ইসলাম মিরা দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের মৃত হাফেজ মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, বুধবার বিকেলে দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয় মিরাকে। গ্রেফতারের পর তাকে সঙ্গে নিয়ে রাতেই অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এসময় গোবিন্দহুদা গ্রামের ঈদগাহ মাঠ এলাকায় পৌঁছালে ডাকাত সর্দার মিরার অন্য সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপ করে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে পুলিশের গুলি বর্ষণের মুখে পিছু হটে ডাকাত সদস্যরা। এসময় পুলিশের গুলিতে নিহত হয় গ্রেফতারকৃত ডাকাত সর্দার মিরা।

পরে সেখান থেকে একটি শাটারগান, ২ রাউন্ড গুলি, ২টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার আহসান হাবীব জানায়, মিরার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলাসহ ৯টি মামলা রয়েছে। সে জামু আকরাম বাহিনীর সক্রিয় সদস্য ছিলো।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD