শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

জার্মানি’র ফ্রাঙ্কফুর্টে ঈদ পূনর্মিলনী উৎসব 

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

ফাতেমা রহমান রুমা জার্মানি: বাংলাদেশ কল্যান ট্রাস্ট জার্মানির উদ্যোগে ১৭ আগস্ট শনিবার স্থানীয় একটি অডিটোরিয়ামে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বর্ণিল আয়োজনে ঈদ পরবর্তী বাংলাদেশীদের এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। ফ্রাঙ্কফুর্ট ও পার্শ্ববর্তী একালায় বসবাসকারী বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এতে অংশগ্রহন করেন।
রোকন ফয়সালের মনোমুগ্ধকর উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক সংগঠন বাংলাদেশ কল্যান ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি মঞ্জুর হোসেন সরকার।

উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মাসুদ রেজা, নজরুল ইসলাম খালেদ, মাফুজ ফারুক, জার্মান বাংলা প্রেস ক্লাবের সধারন সম্পাদক ফয়সাল আহমেদ, হাফিজুর রহমান আলম প্রমুখ। জার্মানি প্রবাসী শিল্পী রিয়েল আনোয়ার, শিরিন আলম, কাইফ খান, এনামুল, নিম্মি কাদেরের একের পর এক দেশীয় গান অনুষ্ঠানকে করে তুলেছিল প্রাণবন্ত। অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন হ্যাপি উদ্দিন, হাফিজুর রহমান আলম এবং জুয়েল খান। গান, কবিতা সব কিছু মিলিয়ে পুরু অনুষ্ঠান হয়ে উঠেছিল প্রবাসের বুকে এক টুকরো বাংলাদেশ। অনুষ্ঠানে শিশু কিশোরদের অংশগ্রহন অনুষ্ঠানকে করে তুলেছিল আনন্দময়। ঈদের সাঁজে সজ্জিত জার্মানি প্রবাসী বাঙালি রমনীদের অংশগ্রহন ছিল লক্ষনীয়।

মন মাতানো এ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মিতা সরকার, শিখা ফয়সাল, সামিমা আক্তার, রাছেল হাসান, রেশমা বেগম, দেলোয়ার হোসেন, ফজলু মিয়া, সাথি ইসলাম, শাহালম, শারমিন, মাসুদ সহ আরো আনেকে।

সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হিসেবে বাঙালি কমিউনিটির প্রায় সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন ফলে ঈদ পুনর্মিলনীটি পরিণত হয়েছিল প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলায়। প্রবাসের শত ব্যস্ততার মাঝে এই অনুষ্ঠান সবার জীবনে নিয়ে আসে নতুন উদ্দীপনা। ভালবাসতে শিখায় দেশকে এবং ঐক্যবদ্ধ করে প্রবাসী বাংলাদেশিদেরকে এমনটাই বলছিলেন অংশগ্রহণকারীদের অনেকে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD