শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

৫ ঘণ্টা পর মুক্ত বিএনপি নেতা নোমান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৭ মে, ২০১৮
 নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে পাঁচ ঘণ্টা টঙ্গী থানায় আটকে রাখার পর ছেড়ে দিয়েছে পুলিশ।

এর আগে রবিবার বিকাল সোয়া ৫টায় গাজীপুরে বিএনপি দলীয় মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের বাসার কাছে সাবেক টঙ্গি পৌর ভবনের সামনে থেকে নোমানসহ কয়েকজন নেতাকর্মীকে টঙ্গী থানায় নিয়ে যায় পুলিশ।

আতঙ্ক সৃষ্টির অভিযোগে নোমানসহ অন্যদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ। কিন্তু এর কয়েক ঘণ্টা পর রাত ১০টার দিকে টঙ্গী থানা থেকে নোমানকে ছেড়ে দেওয়া হয় বলে জানান তার সহকারী নুরুল আজিম হীরু জানান। তিনি বলেন, ‘স্যারকে ছেড়ে দিয়েছে, তিনি এখন ঢাকার পথে আছেন।’

হাসান উদ্দিন সরকারের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে টঙ্গি গিয়েছিলেন বিএনপির প্রবীণ এ নেতা। সকালে টঙ্গি পার্টি অফিসে নেতাকর্মীদের সঙ্গে কথা বলে পরে পাশের একটি ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি। ইতিমধ্যে উচ্চ আদালত গাজীপুর সিটি নির্বাচন স্থগিত ঘোষণা দিলে হাসান উদ্দিন সরকার তার বাসায় সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান জানান।

এ সংবাদ সম্মেলনের খবর পেয়ে পুলিশ হাসান সরকারের বাসার চারপাশ ঘিরে রাখে। ব্রিফিং শেষে বিকাল সোয়া ৫টার দিকে আবদুল্লাহ আল নোমান বাসা থেকে বের হলে পুলিশ তাকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD