শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

হাসান আহাম্মেদ সুজন,জামালপুর প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জামালপুর জেলা বিএনপি।

১৭ আগষ্ট শনিবার সকাল সাড়ে ১১টার দিকে স্টেশন বাজারস্ত জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি মো. লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন,সহসাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন বাবুল, শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ,জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেল, জেলা মৎস্য জীবী দলের সভাপতি আব্দুল হালিম।

মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
তারা অভিযোগ করে বলেন, বর্তমান সরকার প্রতিহিংসায় খালেদা জিয়াকে কারাগারে আটক রেখেছেন।

অবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে জেল থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানান বক্তারা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD