শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

বরিশালে রেল পৌঁছে দেব: প্রধানমন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৬ মে, ২০১৮
নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিভাগে রেল পৌঁছে দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল গ্রহণ করে বরিশালের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় এই ঘোষণা দেন তিনি।

বরিশালে শিক্ষা বিস্তারসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বরিশাল তো কখনও রেললাইন দেখেনি, আমরা বরিশাল পর্যন্ত রেললাইন নিয়ে যাব। ইতোমধ্যে আমরা সে প্রকল্প নিয়েছি।

রোববার সকালে প্রধানমন্ত্রীর হাতে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা।

এরপর গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বরিশাল ও বান্দরবানের চার জন শিক্ষার্থী এবং দুই জন শিক্ষকের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

বরিশাল থেকে কথা বলেন জেলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী আলী ইমরান কাফি এবং একটি মাদ্রাসার দাখিলের পরীক্ষার্থী দিলসাত নওসিন মুনিয়া। এরপর কথা বলেন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন।

পরে প্রধানমন্ত্রী বরিশালে শিক্ষার পাশাপাশি সামগ্রিক উন্নয়নে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে কথা বলেন। কনফারেন্সে শেখ হাসিনা বলেন, বরিশাল একটি প্রত্যন্ত অঞ্চল ছিল। কোনো ধরনের উন্নয়নের ছোঁয়াই ছিল না। ১৯৯৬ সালে সরকারে আসার পরই আমরা সার্বিক পদক্ষেপ নেই। প্রধানমন্ত্রী বলেন, বরিশাল এক সময় আমাদের শস্য ভাণ্ডার ছিল। বৃহত্তর বরিশাল যেন আবার যেন শস্য ভাণ্ডার হয়, তার জন্য নানা পদক্ষেপ নিয়েছি, গবেষণা চলছে। আর জলবায়ু পরিবর্তনে যেন বৃহত্তর বরিশালবাসীর ক্ষতি যেন না হয়, সে জন্যও নানা ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD