শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ইতালীস্হ সিলেটি যুবকদের প্রতিবাদ ও নিন্দা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ জুলাই, ২০১৯

মিনহাজ হোসেন ইতালী প্রতিনিধি:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সাইয়্যেদুল হক সুমনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবি জানিয়েছেন ইতালী প্রবাসী সিলেটি যুবকরা। এ দাবিতে গতকাল সোমবার সন্ধ্যা ৮ ঘটিকায় রোমের তরপিনাত্তারা সিলেট মিলনায়তনে এক নিন্দা ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে গতকাল সোমবার ব্যারিস্টার সৈয়দ সাইয়্যেদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা করেন গৌতম কুমার নামের এক ব্যক্তি। তাঁকে আইনগত সহায়তা করেন অ্যাডভোকেট সুমন কুমার রায়। এর প্রতিবাদে ইতালীস্হ যুব সমাজের নেতৃবৃন্দরা এ সভার ডাক দেন।

এতে সিলেট যুব সমাজের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন রেজাউল করিম রিপন, জামিল উদ্দিন, আব্দুল মুকিত, আতিকুল ইসলাম, সফিকুল আলম, রানা খান, মুসলিম মিয়া, মোঃ ছালিক, শেখ দিলু, জুনায়েদ আহমেদ, আরিফ জামান, মোঃ সাকের, আরিফ খান সহআরো অনেকেই।

সভায় বক্তারা তারা বাংলাদেশ সরকারের কাছে দাবি করেন দাবিগুলো হলো- ব্যারিস্টার সাইয়্যেদুল হক সুমনের বিরুদ্ধে করা মিথ্যা ও ভিত্তিহীন মামলা তা প্রত্যাহার করতে হবে। দেশের বৃহত্তর স্বার্থে ব্যারিস্টার ‍সুমনের জীবনের নিরাপত্তা জোরদার করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ব্যারিস্টার ‍সুমনকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা, যে আইনজীবী তাঁর নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে ব্যরিস্টার সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন তাঁকে অবশ্যই জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়া।

সভায় সিলেট যুব সমাজের পক্ষ থেকে সিলেট মিলনায়তনের সত্বধিকারী রেজাউল করিম রিপন বলেন, ব্যারিস্টার সৈয়দ সাইয়্যেদুল হক সুমনের বিরুদ্ধে করা এ মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন। ফেসবুকে ব্যারিস্টার সুমনের নামে খোলা ফেক আইডি থেকে দেওয়া একটি বিভ্রান্তিকর স্ট্যাটাসের ওপর ভিত্তি করে এ মামলাটি করা হয়। যে ফেক আইডি থেকে ওই বিভ্রান্তিকর স্ট্যাটাসটি দেওয়া হয়েছে তার সঙ্গে ব্যারিস্টার সুমনের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে আমরা জানি। কিন্তু ভালো কাজ করলে অনেকে সহ্য করতে পারে না। তিনি শুধু সিলেটের সম্পদ নয়, পুরো বাংলাদেশের সম্পদ। তাই আমাদের দাবি অনতিবিলম্বে তাঁর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, না হলে ইতালী প্রবাসী সিলেটি যুব সমাজ জেগে উঠবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD