শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

মিলানে দিরাই সমিতির প্রধান আহ্বায়কের দায়িত্ব হস্তান্তর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৫ মে, ২০১৮
  • ইতালির মিলান থেকে

ইতালির মিলানে সুনামগঞ্জ জেলার দিরাই সমাজ কল্যাণ সমিতির প্রধান আহ্বায়ক তার দায়িত্ব পালনে ব্যর্থতা স্বীকার করে দিরাই প্রবাসীর নিকট তার দায়িত্ব হস্তান্তর করলেন। শুক্রবার স্থানীয় একটি রেস্টুরেন্টে এক জরুরি সভা ডেকে প্রধান আহ্বায়ক মো আরজু মিয়া সহ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সমিতির কার্যক্রম পরিচালনার জন্য উপস্থিত দিরাই প্রবাসীর নিকট সকল কাগজপত্র হস্তান্তর করেন। তিনি বলেন আমার দায়িত্ব কালে আমরা আহ্বায়ক বৃন্দ একটি কমিটি গঠন করি। কিন্তু অভিষেক অনুষ্ঠানে আহ্বায়কদের কমিটি পরিচিতি না করে পরিবর্তনশীল একটি কমিটি পরিচয় করিয়ে দেওয়া হয়। যা আহ্বায়করা অবগত ছিলেন না। তাই আহ্বায়কবৃন্দরা তাদের ঘোষিত কমিটি প্রচার না হওয়াতে ঘোষণাকৃত কমিটি কে বাতিল বলে ঘোষণা করেন এবং প্রধান আহ্বায়ক সহ অন্যান্য কয়েকজন আহ্বায়কের পরামর্শক্রমে তিনি এই দায়িত্ব থেকে অপারগতা ও অবমাননা স্বীকার করে সমিতির সকল দায়িত্ববার দিরাই প্রবাসীর নিকট প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য মুহিতুর রহমান,হিফজুর রহমান,তুহিন খান,শিপলু চৌধুরী ,শামসুল বারী শামীম। উপস্থিত ছিলেন রিপন চৌধুরী,রুপু মিয়া,শাকিল মিয়া,জাবেদুর রহমান,সোহাগ খান,আবু আকঞ্জি,সাকির আহমেদ,তুফায়েল আহমেদ,কবির হোসেন রুপন ,টিপু সুলতান,জাহাঙ্গীর শাহ,তালুকদার এমডি জুনেদ,রাজীব আহমেদ,আল মাসুদ আহমেদ,জেহিন আহমেদ,নূর হোসেন জমির,শহিদুল ইসলাম খোকন,করিম উদ্দিন,সাদিকুর রহমান প্রমুখ। উপস্থিত দিরাই প্রবাসীরা আগামী সোমবার একটি সভা আহ্বান করেন এবং সেই সভায় নতুন কমিটি গঠনের জন্য আলোচনা করবেন বলে জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD