শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

আজ ঢাকায় ৪৫তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শুরু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৫ মে, ২০১৮
ঢাকায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিলের ৪৫তম অধিবেশন শুরু হচ্ছে আজ। দুই দিনের এই সম্মেলনে রোহিঙ্গা সংকটের ওপর বিশেষ নজর দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অধিবেশন উদ্বোধন করবেন। ৫৬টি ওআইসি সদস্য দেশের মধ্যে ৫২টি দেশের ৬শ’ প্রতিনিধি এতে অংশ নেবেন। সম্মেলনে ৪০ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী অংশ নেবেন বলেও আশা করা হচ্ছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘টেকসই শান্তি, সংহতি ও উন্নয়নে ইসলামিক মূল্যবোধ’।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বৃহস্পতিবার (৩ মে) এক প্রেস ব্রিফিংয়ে বলেন, এবারের সম্মেলনে রোহিঙ্গা সংকটের ওপর বিশেষ নজর দেয়া হবে। এ নিয়ে একটি বিশেষ অধিবেশনও অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে সরকার আন্তর্জাতিক সম্প্রদায় ও মুসলিম বিশ্বের সঙ্গে এক যোগে কাজ করতে চায়।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট সমাধানের সম্ভাব্য উপায় খুঁজে বের করতে আমরা আলোচনা করবো এবং এ সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায় ও ওআইসি সদস্য দেশগুলোর প্রচেষ্টা জোরদারের আহ্বান জানাবো। তথ্যসূত্র: বাসস।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD