শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

মালয়েশিয়া শাহআলমে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ জুলাই, ২০১৯

মালয়েশিয়া প্রতিনিধিঃ বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মালয়েশিয়া সেলঙ্গর প্রদেশের শাহআলম কোতা কমোনিং যুব সংগঠন ও প্রবাসী বাংলাদেশীদের উদ্যেগে তাফসিরুল কোরআন মাহফিল রবিবার কোতা কমোনিং সেকশন ৩১ এর একটি হলরুমে অনুষ্ঠিত হয় ।
বিকাল সাড়ে পাঁচটা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলা মাহফিলে এসময় শাহআলম এলাকা ও আশপাশের বিপুল সংখ্যক মুসল্লীর ঢল নামে ।

বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল সানির সভাপতিত্বে ও মোঃ মুক্তার হোসেনের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তারিফুল ইসলাম তারিফ। অনুষ্ঠানে বর্তমান সময়ের জনপ্রিয় মুফাচ্ছিরে কোরআন, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির পিএইচডি গবেষক, হযরত মাওলানা মিজানুর রহমান আজহারী, বি – বাড়িয়া আড়াইবাড়ী দরবার শরিফের পীর হযরত মাওলানা গোলাম সরোয়ার সাঈদী, মুফাচ্ছিরে কোরআন, হযরত মাওলানা আমিনুল ইসলাম আজহারী যথাক্রমে প্রধান বক্তা ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত মুসল্লিদের সন্মুখে পবিত্র কোরআন, হাদিস হতে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেন । এসময় উপস্থিত প্রবাসী মুসল্লিরাও মুগ্ধ হয়ে তাদের বয়ান শুনেন ।

এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ জালাল উদ্দিন, নজরুল ইসলাম, মোঃ শাহ জালাল, উজ্জ্বল, রাজন, রেনু, ফরিদ, সজীব, মিন্টু, আসলাম, ফিরোজ, আল আমিনসহ তাফসিরুল কোরআন মাহফিল পরিচালনা কমিটির অন্যান্যরা ।

মাহফিলে মালয়েশিয়ায় প্রবাসীদের বিদ্যমান সকল সমস্যা হতে মুক্তি, বাংলাদেশের সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থসহ সমস্ত মুসলিম উন্মাহর সুখ, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD