শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

ময়মনসিংহে অস্ত্রসহ ৪ চাঁদাবাজ যুবক গ্রেপ্তার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৪ মে, ২০১৮
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে একই পরিবারের তিন সহোদর ভাইসহ ৪ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৫ টায় ময়মনসিংহ শহরতলীর শম্ভুগঞ্জের ময়লাকান্দা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থেকে বিদেশী পিস্তল, গুলি, ম্যাগাজিন এবং বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মুস্তাফিজুর রহমান টুটুল (৩০) সাইদুর রহমান শাওন (২৬), আশিকুর রহমান শাকিল (২০)। এই তিনজন সম্পর্কে সহোদর ভাই। অপরজনের নাম হৃদয় ইসলাম (২০)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ময়লাকান্দা এলাকার রাসেল ফার্মেসির মালিক রাসেল এর কাছ থেকে অস্ত্রের মুখে চাঁদা দাবি করে শাওনসহ তার সন্ত্রাসী বাহিনী। এসময় এলাকাবাসীর প্রতিরোধের করে সকাল ১০ টার দিকে তাদেরকে টহল পুলিশের এসআই আনোয়ার এর হাতে তুলে দেয়। পুলিশ তাদের আটক না করে ছেড়ে দিলে চাঁদাবাজিতে বাধা দেয়ায় জাকির, প্রেমন, মুন্না নামের তিন যুবককে পিস্তল দিয়ে আঘাত করে আহত করে। এরপরই বিষয়টি আবার কোতোয়ালী পুলিশকে জানালে ওসি তদন্ত শাকের আহম্মেদের নেতৃত্বে পুলিশ ময়লাকান্দার সুরুজ আলীর বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায়। এসময় ফ্রিজ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

কোতোয়ালী মডেল থানার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন  জানান, শহরতলীর ময়লাকান্দা বাজারে একটি ওষুধ ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে পল্লী চিকিৎসক রাসেলকে মারধর ও জিম্মি করার অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD