শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

গৌরীপুরে শ্রমিকলীগের অভ্যন্তরীণ কোন্দলে মঞ্চ ভাংচুর: দফায় দফায় সংঘর্ষ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১ মে, ২০১৮

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা শ্রমিকলীগের আব্দুস সামাদ ও বিল্লাল হোসেন গ্রুপের মাঝে অভ্যন্তরীন কোন্দলে সোমবার (৩০ এপ্রিল) রাত ১০ টার দিকে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে মে দিবস উদযাপনের মঞ্চ ভাংচুর করে একটি পক্ষের নেতা-কর্মীরা। এর আগে রাত সাড়ে ৮ টার দিকে পৌর শহরে বেগ প্লাজার সামনে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ’র মটর বাইকসহ ৪ টি বাইক ভাংচুর করে অপরপক্ষের নেতা-কর্মীরা। এদিকে এ কোন্দলের জেরে রবিবার রাত ৮ টার দিকে পৌর শহরে কালিপুর মধ্যমতরফ এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা এমদাদুল হক খোকনের দোকান ভাংচুর করে সামাদ গ্রæপের সমর্থকরা। এ ঘটনার প্রায় এক ঘন্টা পরে শহরের হারণ পার্ক এলাকায় বিল্লাল গ্রæপের সমর্থকরা উপজেলা শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক আহসান উল্লাহ’র ওপর হামলা চালিয়ে তাকে আহত করে। দলীয় অভ্যন্তরীন কোন্দলকে কেন্দ্র করে গৌরীপুরে বেশ কয়েকদিন ধরে চলে আসা সংঘর্ষ, ভাংচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গৌরীপুর উপজেলা শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক আহসান উল্লাহ জানান তার কমিটির যুগ্ন আহবায়ক বিল্লাল হোসেন তৃতীয় পক্ষের এজেন্ডা বাস্তবায়নে বেশ কিছুদিন ধরে দলীয় শৃংখলা বিরোধী কর্মকান্ডের মাধ্যমে সংগঠনে অভ্যন্তরীন কোন্দলের সৃষ্টি করেছে। তিনি অভিযোগ করে বলেন বিল্লালের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলাসহ মহান মে দিবস উদযাপন উপলক্ষ্যে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে উপজেলা শ্রমিকলীগের মঞ্চ ভাংচুর করা হয়েছে। এজন্য মে দিবস উপলক্ষ্যে উপজেলা শ্রমিকলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভাটি ভেস্তে যায়। এদিকে উপজেলা শ্রমিকলীগের অপর যুগ্ন আহবায়ক মোঃ বিল্লাল হোসেন সদ্দার জানান উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুস সামাদ ও যুগ্ন আহবায়ক আহসান উল্লাহ সংগঠনের কর্মকান্ড পরিচালনায় স্বৈরাচারী ভূমিকা পালন করে আসছেন। এক্ষেত্রে তারা সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের সাথে কোন প্রকার সমন্বয় করেননা। এনিয়ে শ্রমিকলীগের নেতা-কর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তিনি বলেন আব্দুস সামাদ ও আহসান উল্লাহ’র বিরুদ্ধে ইতোমধ্যে জেলা কমিটির নেতৃবৃন্দের নিকট অভিযোগ দেয়ায় বর্তমানে তাদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আহসান উল্লাহকে মারধর করার অভিযোগ অস্বীকার করে বিল্লাল হোসেন বলেন কালীপুর মধ্যমতরফ এলাকায় খোকনের দোকান নিজেরাই ভাংচুর করে তার দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা চালাচ্ছে। এদিকে মঙ্গলবার দুপুরে প্রবীণ আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপিসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য উপজেলা শ্রমিকলীগের উভয়পক্ষের সাথে মতবিনিময় করেছেন। উপজেলা শ্রমিকলীগের অভ্যন্তরীণ কোন্দলে অস্থিতিশীল পরিবেশে সৃষ্টির হওয়ার কথা স্বীকার করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহাম্মদ সাংবাদিকদের জানান অতিরিক্তি পুলিশ মোতায়নের মাধ্যমে উত্তপ্ত পরিবেশ শান্ত করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD