শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

‘খালেদা জিয়ার সুচিকিৎসা না পাওয়া মানবাধিকার লঙ্ঘন’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকার পরও সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেছেন দলটির সমর্থিত ১০১ জন চিকিৎসক। তারা বলেন, ‘বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় দলের সর্বোচ্চ নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও সুচিকিৎসা না পাওয়া মানবাধিকারের চরম লঙ্ঘন।’ আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন চিকিৎসকরা। এতে বিএনপি চেয়ারপারসনের সুচিকিৎসার দাবি জানান তারা।

বিবৃতিতে উল্লেখ করা হয়, খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে আর্থাইটিসজনিত রোগের কারণে দুই হাঁটুই প্রতিস্থাপন করা হয়। তিনি বহুদিন ধরে উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। এ ছাড়া ওনার চোখের সমস্যা জনিত কারণে চোখের অপারেশন করানো হয়। এসব জটিল রোগের জন্য তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ও নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। কিন্তু মিথ্যা ও প্রহসনে জিয়া এতিমখানা মামলায় রাজনীতি থেকে দূরে রাখার জন্য সাজা দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে পুরানো জরাজীর্ন কারাগারে একাকী রাখা হয়। এতে সুচিকিৎসা না হওয়ায় ধীরে ধীরে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। চিকিৎসকেরা বলেন, সরকার খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে গা-ছাড়াভাবে মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা করছে। তাকে কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে (বিএসএমএমউইউ) স্বাস্থ্য পরীক্ষার নামে এনে শুধু এক্সরে করানো হয়। কোনো বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ড বা উনার ব্যক্তিগত চিকিৎসক দ্বারাও স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। উনাকে কোনো চিকিৎসা না দিয়ে শুধু এক্সরে করানো প্রহসনের নামান্তর। বিবৃতিতে চিকিৎসকরা বলেন, বিভিন্ন সময়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা এবং দেশের বরেণ্য চিকিৎসকরা উনার অবনতিশীল স্বাস্থ্যের অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে অবহিত করেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা ইতিমধ্যেই বর্তমান পরিস্থিতি বিবেচনা করে প্যারাসাইসিস, অন্ধত্ব্যসহ তার শারীরিক অবস্থার অবনতির আশঙ্কা প্রকাশ করেছেন। চিকিৎসকদের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে, খালেদা জিয়াকে নিজের ব্যক্তিগত বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে সুচিকিৎসা প্রদান করা হোক। দেশের জনগণের সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তিকে চিকিৎসার নামে প্রহসণ না করে চিকিৎসার বিষয়ে সঠিক পথ অবলম্বন করা হোক। অন্যথায় অবহেলাজনিত কারণে খালেদা জিয়ার কোনো ধরনের স্বাস্থ্যের অবনতি হলে এর দায়ভার সরকারকেই বহন করতে হবে। বিবৃতিদাতা চিকিৎসকদের অন্যতম হলেন, অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, ডা. ফরহাদ হালিম ডোনার, ডা. রফিকুল কবির লাবু, ডা. মো. আবদুস সালাম, ডা. হারুন-অর-রশীদ, ডা. মো. শহীদ হাসান, ডা. মো. শহীদুল আলম, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. এ কে এম মহিউদ্দিন ভূঁইয়া মাসুম, অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ, ডা. মো. সাহাদাত হোসেন, ডা. হারুন-উর-রশিদ, ডা. এ এম এস এম সারফুজ্জামান, ডা. মাহযহারুল ইসলাম দোলন, ডা. সাইফুল ইসলাম, ডা. মিনহাজ রহিম চৌধুরী, ডা. মো. ফজলুল হক, ডা. মো. সেলিম শাকুর, ডা. মলিহা রশিদ, ডা. জিন্নাত আরা, ডা. নিশাত বেগম, ডা. শাহীদুর রহমান, ডা. গাজী আবদুল হক, ডা. আবদুল মান্নান মিয়া, ডা. সৈয়দ মাহবুবুর রহমান, ডা. খুরশিদ জামিল চৌধুরী, ডা. মঈনুল হাসান সাদিক, ডা. শাহজাহান মিয়া, ডা. শামিমুর রহমান, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, ডা. নাজমুল ইসলাম, ডা. শাহনেওয়াজ চৌধুরী, ডা. ইকবাল আনোয়ার, ডা. গোলাম মহিউদ্দিন দিপু, ডা. খালেকুজ্জামান, ডা. শামসুজ্জামান সরকার, ডা. মাহমুদুল হক সরকার, ডা. ইসরারুল বারী, ডা. জাভেদ আক্তার, ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, ডা. এম এ সেলিম, ডা. নাসির উদ্দিন আহমদে পনির, ডা. সিরাজুল ইসলাম, ডা. সামিউল হাসান বাবু, ডা. গোলাম সারোয়ার বিদ্যুৎ, ডা. জিয়াউল করিম জিয়া, ডা. এ টি এম ফরিদউদ্দিন, ডা. মিজানুর রহমান, ডা. তৌহিদুর রহমান ববি ও ডা. মো. ওবায়দুল কবির খান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD