শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

মিয়ানমারে পুলিশ কর্মকর্তার জেল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮

তিনি বলেন, কর্মকর্তারা তাকে বলেছিলেন যে, তিনি যেন ইয়াঙ্গুনের একটি রেস্তোরাঁয় সাংবাদিক ওয়া লোন-এর সঙ্গে সাক্ষাত করেন এবং তাকে কিছু গোপন দলিলপত্র দেন। আদালতে তিনি বলেন, এরপর ১২ই ডিসেম্বর রাত থেকে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল। ওই রাতেই রয়টার্সের দু’ সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। এ জন্য তার বিরুদ্ধে পুলিশি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে জানুয়ারি থেকে মামলার শুনানি চালিয়ে যাচ্ছিল ইয়াঙ্গুনের একটি আদালত। এই শুনানির ওপর ভিত্তি করে আদালতের সিদ্ধান্ত নেয়ার কথা সাংবাদিক ওয়া লোন (৩২) ও তার সহযোগী কাইওয়া সোয়ে ওও (২৮)-এর বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনা হবে কিনা। এ অভিযোগে তাদেরকে অভিযুক্ত করা হলে সর্বোচ্চ শাস্তি হতে পারে ১৪ বছরের জেল।

রাখাইনের পশ্চিমাঞ্চলীয় একটি গ্রামে ১০ জন রোহিঙ্গা মুসলিমকে হত্যা করা হয়। তাদের বিষয়ে অনুসন্ধান করছিলেন ওই দু’সাংবাদিক। এ সময়েই তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ১০ রোহিঙ্গাকে হত্যার জন্য মিয়ানমারের সাত সেনা সদস্যের বিরুদ্ধে ১০ বছরের জেল দেয়া হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD