শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮
বিদেশ ডেস্ক: অবৈধ অভিবাসীদের ইস্যুতে বিতর্কের জেরে পদত্যাগ করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যামবার রুড। আগামী কয়েক বছরে দশ শতাংশ বেশি অবৈধ অভিবাসীকে ব্রিটেন থেকে বের করে দেওয়ার পরিকল্পনা ফাঁস হওয়ার জের ধরে এই ঘোষণা দেন দেন তিনি। ওই পরিকল্পনা নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে ছিলেন তিনি। রুডের পদত্যাগের পর ব্রিটেনের বিরোধী দলের ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ডিয়ানে অ্যাবোট বলেছেন, তিনি ঠিক কাজই করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-কে এই ‘সংকটের মূল স্থপতি’ আখ্যা দিয়ে তাকে পার্লামেন্টে ব্যাখ্যা দেওয়ারও আহ্বান জানিয়েছেন অ্যাবোট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি লিখেছে, ধারণা করা হচ্ছে সোমবার সকালে রুডের উত্তরসূরীর নাম ঘোষণা করা হবে।

উইন্ডরাশ স্ক্যান্যাল নামে পরিচিতি পাওয়া বর্তমান অভিবাসন বিতর্কটি সামনে আসে যখন কমনওয়েলথভুক্ত দেশগুলো থেকে কিছু অভিবাসীদের ব্রিটেন থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করা হয়। ১৯৪০ থেকে ১৯৭০ এর দশক পর্যন্ত ব্রিটেনে আসা এসব অভিবাসী তা তাদের আত্মীয়দের অবৈধ অভিবাসী ঘোষণার পরিকল্পনার কথা সামনে আসলে ব্রিটেনে বিতর্ক শুরু হয়। গত সপ্তাহে সামনে আসা স্বরাষ্ট্রমন্ত্রী অ্যামবার রুডের পূর্ণাঙ্গ  চিঠিটি গত রবিবার প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে আগামী কয়েক বছরের মধ্যে আরও দশ শতাংশ বেশি অবৈধ অভিবাসীকে   বের করে দেওয়ার কথা জানানো হয়। এর জের ধরেই বিতর্কের মুখে পড়েন অ্যামবার রুড।

বিবিসি লিখেছে, বিরোধী দল থেকে পদত্যাগের দাবি জোরালো হতে থাকলে রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী থেরেসা মে-কে ফোন করে নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানান রুড। পদত্যাগপত্রে রুড লিখেছেন, অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করতে যাদের টার্গেট করা হয়েছে তাদের বিষয়ে তার কার্যালয়কে যে তথ্য দেওয়া হয়েছিল সে বিষয়ে সতর্ক না থাকার সম্পূর্ণ দায় নিচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী থেরেসা মে এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, রুডকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়তে দেখার ঘটনায় দুঃখ পেয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার অর্জনে গর্বিত বলেও জানান তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD