শিরোনাম :
নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর

কঙ্গো মিশনে যোগ দিচ্ছে নারী পুলিশ কন্টিনজেন্ট

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:
বাংলাদেশ পুলিশের একটি নারী কন্টিনজেন্ট জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর কঙ্গো মিশনে যোগ দিচ্ছেন। ১৮০ জন  পুলিশ সদস্যের এ দলটি বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিট-১ । তারা গতকাল সোমবার গভীর রাতে জাতিসংঘের ভাড়া করা একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেছেন। কন্টিনজেন্টটির কমান্ডারের দায়িত্ব পালন করছেন পুলিশ সুপার সালমা সৈয়দ পলি।

পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ জাতিসংঘ মিশনগামী ‘বুট-হেলমেট’ পরিহিত নারী পুলিশ শান্তিরক্ষীদেরকে বিমান বন্দরে বিদায় জানান।
উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের অন্তর্ভুক্তি ঘটে ২০১০ সালে।

তারা হাইতি মিশনে দায়িত্ব পালনের মধ্য দিয়ে শান্তিরক্ষার পাশাপাশি ভূমিকম্প বিধ্বস্ত হাইতির জনগণকে মানবিক সহায়তা প্রদান করেছেন, তাদের এ অনন্য অবদান বিশ্ববাসীর কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা ২০১১ সাল থেকে পেশাদারিত্ব ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD