শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

চীন আওয়ামীলীগের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

ছাইয়েদুল ইসলাম, চীন প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, চীন শাখার আহবায়ক কমিটির উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২৬ মে চীনের ঐতিহ্যবাহী হোয়াজং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হোয়াহোং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এপার্টমেন্ট সংলগ্ন একটি হলরুমে এই ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্রলীগ কুয়েত মৈত্রী হলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সহ-সম্পাদক, বর্তমান বাংলাদেশ আওয়ামীলীগের মহিলা বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানের আয়োজনে ও সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের চীন শাখার দক্ষ সংগঠক জনাব মো: মোফাক্কারুল শামস।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের রুহের মাগফেরাত কামনা ও বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এ্যান্ড সায়েন্সেস এর বিজনেস স্টাডিজ বিভাগের সিনিয়র লেকচারার ইয়াহিন হোসেন সাদী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচডি গবেষক ও প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সহকারী অধ্যাপক জনাব নয়ন খায়ের। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, চীনের উহান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার, চীনে বাংলাদেশী কমিনিউটির জনপ্রিয় ব্যক্তিত্ব মো:মোস্তাক আহমেদ গালিব, জিয়াংসু প্রদেশ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মোহাইমেন জামি, হুবেই প্রদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক দ্বীন মোহাম্মদ প্রিয়, গুয়াংডং প্রদেশের ছাত্রলীগ নেত্রী ইশরাত বারী তৃণা।

অনুষ্ঠানের সভাপতি শারমিন জাহান উন্নত বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চায়না আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং তিনি প্রিয় দেশ এবং দেশবাসীর শান্তি ও কল্যাণ কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে চীনের বিভিন্ন প্রদেশের ছাত্রলীগ এবং আওয়ামীলীগের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।
সবশেষে ইফতার ও রাতের খাবার বিতরনের মধ্য দিয়ে উক্ত ইফতার ও দোয়া মাহফিল সমাপ্ত হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD