শিরোনাম :
নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর

রোমে কুমিল্লা যুব পরিষদের আয়োজনে সংবর্ধনা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ মে, ২০১৯
কুমিল্লা যুব পরিষদের আয়োজনে সংবর্ধনা

মিনহাজ হোসেন,ইতালি প্রতিনিধি:রোটারেক্ট পিপি মুক্তিযোদ্ধা ডাঃ আবু আইয়ুব হামিদ এবং রোটারেক্ট পিপি দিলনাঁশী মোহসেন ইতালিতে আগমন উপলক্ষে কুমিল্লা যুব পরিষদ একটি সংবর্ধনার আয়োজন করে। রাজধানী রোমের বাঙালি জন বহুল এলাকা তরপিনাত্তার রসই রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা যুব পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন হাসান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রাসেল।

সংবর্ধনার এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি রোটারেক্ট পিপি মুক্তিযোদ্ধা ডাঃ আবু আইয়ুব হামিদ তার বক্তব্যে যুদ্ধকালীন সেই দিন গুলো তুলে ধরেন। তিনি আরো বলেন,“ দেশের প্রতি ভালবাসা ও দায়িত্ব বোধ প্রতিটি মানুষেরই পালন ও ধারণ করা উচিত।” উপস্থিত কুমিল্লার নেতৃবৃন্দ সম্মানিত অতিথি রোটারেক্ট পিপি মুক্তিযোদ্ধা ডাঃ আবু আইয়ুব হামিদ এর কাছে তার তৈরী সবচেয়ে আধুনিক হাসপাতালে প্রবাসীদের জন্য বিশেষ সেবা সহ যাবতীয় সহযোগিতা চাইলে তিনি আশ্বাস দেন তা বাস্তবায়নের জন্য। বিশেষ সম্মানিত অতিথি রোটারেক্ট পিপি দিলনাঁশী মোহসেন বলেন” দেশ এখন অনেক উন্নত হয়েছে। কিন্তু আমাদের যে মানবতা বোধ এবং পারষ্পরিক সম্পর্ক তা যেন হয়ে পড়ছে ভঙ্গুর, এক্ষেত্রে তিনি প্রবাসীদের প্রশংসা করে বলেন “প্রতিটি প্রবাসী দেশের মানুষের পাশে থাকে তা হোক কল্যাণে বা হোক কোন ঘূর্ণিঝড়ে।”

কুমিল্লা যুব পরিষদের আয়োজনে সংবর্ধনা

সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ঠ ব্যবসায়ী নজরুল ইসলাম, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক মৃধ্যা সিরাজুল ইসলাম, কুমিল্লা জেলা সমিতির সাধারণ সম্পাদক মইনুল আলম খোকন, বাংলাদেশ সমিতির যুুগ্ম সাধারণ সম্পাদক এ আর আহমেদ তপু, সাংগঠনিক সম্পাদক আবু সাইয়্যিদ ভুঁইয়া, কুমিল্লা সিটি ক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর আনোয়ার, সিনিয়র সহ সভাপতি রবিউল আলম, বৃহত্তর কুমিল্লা সমিতির সাংগঠনিক সম্পাদক এ কে আযাদ।
কুমিল্লা যুব পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন হাসান এই সংগঠনের মাধ্যমে যে কার্যক্রম গুলো সুসম্পন্ন হয়েছে তার সংক্ষিপ্ত বর্ণনা করেন এবং বলেন এই যুব পরিষদ অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এর পরিধি আরো বাড়ানো হবে। সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রাসেল উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।

আয়োজনে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা যুব পরিষদের উপদেষ্টা মাইনুদ্দিন রুবেল, সহ সভাপতি মাহফুজুর রহমান রনি, সাংগঠনিক সম্পাদক সায়ন কবির, প্রচার সম্পাদক ইমন রহমান, জান্নাতুল ফেরদৌস লিজা।

আলোচনার শেষে সম্মানিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও বিশেষ সম্মাননা প্রদান করেন কুমিল্লার নেতৃবৃন্দ। এবং মহান আল্লাহ দরবারে দোয়া ও মোনাজাত শেষ করে ইফতার সুসম্পন্ন হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD