শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধানে আন্তরিকভাবে কাজ করবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮

কক্সবাজার: বাংলাদেশ সফররত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তাদের পর্যবেক্ষণে রোহিঙ্গা সংকট মিয়ানমারে উদ্ভূত হয়েছে উল্লেখ করে এ সমস্যার দ্রুত সমাধানে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রতিনিধিদল স্বীকার করেছে যে, রোহিঙ্গা ইস্যু মিয়ানমারেরই সংকট এবং এর সমাধান সেখানেই নিহিত।
মিয়ানমারের ওপর ঠিক এ মুহূর্তে অবরোধ আরোপের কোন সম্ভাবনা নাকচ করে দিলেও তারা এ সংকটটি বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে দেয়া হয়েছে স্বীকার করে এর সুরাহা করার ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রতিনিধিদলের নেতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)’র বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো আদোলফো মেজা কাদরা ভেলাসকেজ এখানে আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের সাথে কথা বলার পর সাংবাদিকদের বলেন, ‘আমাদের টিমের সদস্যরা এ নিয়ে একান্তভাবে কাজ করতে প্রস্তুত রয়েছেন এবং তারা এ সংকট নিয়ে খুবই উদ্বিগ্ন।’
জাতিসংঘে পেরুর রাষ্ট্রদূত গুস্তাভো বলেন, ‘আমি মনে করি, রোহিঙ্গা সংকটের তীব্রতা এবং কয়েকটি পরিবারের খুবই মর্মান্তিক পরিস্থিতি আমরা স্বচক্ষে দেখেছি।’
ব্রিফিংয়ের আগে প্রতিনিধিদল রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা সরেজমিনে দেখার জন্য তমব্রু সীমান্তে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কুতুপালং ক্যাম্প পরিদর্শন করেন।
গত বছরের আগস্ট মাসে মিয়ানমার থেকে পালিয়ে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়ার পর এই প্রথম জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদল রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করলো।
ইউএনএসসি’র প্রতিনিধিদলের সদস্যদের একজন জাতিসংঘে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি কারেন পিয়ার্স বলেন, ইউএসএসসি এ সংকট নিরসনে বাংলাদেশ ও মিয়ানমারকে সহায়তা করতে একান্তভাবে কাজ করবে।
তিনি বলেন, ‘তাদের বিতাড়ন, তাদের সাথে আচরণ এবং তাদের যে বাংলাদেশে পালিয়ে আসতে হয়েছে তাতেই সমস্যা নিহিত।’
প্রতিনিধিদলের সদস্যরা এ সংকটে কোন পক্ষ না হয়ে রোহিঙ্গাদের সামলানোর ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।
তারা বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমার ফিরে যাওয়ার ওপর জোর দিয়ে বলেন, এ সংকট নিরসনে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করতে তারা অবিলম্বে ঢাকা থেকে মিয়ানমার যাবে।
প্রতিনিধিদলের সঙ্গে যোগ দেয়া বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম এমপি বলেন, বাংলাদেশ আশা করে যে, ইউএনএসসি বিশেষ করে এ সফরের পর সংকট সমাধানে ইতিবাচক ভূমিকা পালন করবে।
তিনি বলেন, ‘তারা (ইউএনএসসি প্রতিনিধিদল) রোহিঙ্গাদের দুর্দশার বিবরণ শুনে ব্যথিত হয়েছেন এবং উপলব্ধি করেছেন যে, রোহিঙ্গা সংকটের মূল কারণ মিয়ানমারে নিহিত।’
প্রতিমন্ত্রী বলেন, ইউএনএসসি প্রতিনিধিদল এ সংকট সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের প্রচেষ্টার প্রশংসা করেছেন।
১৫-সদস্যবিশিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রতিনিধিদলে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য- যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য ও চীনের প্রতিনিধিরা রয়েছেন।
অপর সদস্যরা হলেন- বলিভিয়া, গিনি, ইথিওপিয়া, কাজাখস্তান, কুয়েত, নেদারল্যান্ড, পেরু, পোল্যান্ড ও সুইডেনের স্থায়ী প্রতিনিধি এবং আইভরি কোস্টের ডেপুটি স্থায়ী প্রতিনিধি।
প্রতিনিধিদল আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে দু’দিনের সফরে মিয়ানমারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD